লিড নিতে পারবে বাংলাদেশ!

জাস্টিন গ্রিভসকে ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। ছবি: মোশারফ হোসেন
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের রান মাত্র ২৭২। তবুও লিড নেওয়ার সুযোগ উঁকি দিচ্ছে। ম্যাচের তৃতীয় দিন উইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে ভালো চ্যালেঞ্জে রেখেছেন বাংলাদেশ বোলাররা।
এ পর্যন্ত ক্যারিবীয়রা ১ম ইনিংসে ৭ উইকেটে ২৪১ রান সংগ্রহ করেছে, বাংলাদেশের চেয়ে তারা এখনও ৩১ রানে পিছিয়ে রয়েছে।
আজ তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ প্রতিরোধ গড়ার চেষ্টা করে। ওপেনার ট্যাগনারাইন চন্দরপল ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক তুলে নিয়ে ৫৬ রানে শরিফুলের শিকার হন। এরপর জাস্টিন গ্রিভসকে সাথে নিয়ে রোস্টন চেইস ইনিংস মেরামতের চেষ্টা চালান। দারুণ খেলতে থাকা গ্রিভস মধ্যাহ্নভোজের ঠিক আগে নাঈম হাসানের বলে ৪৬ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।
চন্দরপল ও গ্রিভসকে ফেরানোয় বড় স্বস্তি বাংলাদেশের জন্য। উইন্ডিজ ব্যাটিং লাইনে এ দুজন দারুণ টেস্ট উপযোগী ব্যাটিং করেন। দুজনকেই বড় ইনিংস খেলতে না দেওয়ার সফলতা বাংলাদেশ বোলারদের। পরবর্তীতে জশুয়া বিশপকে ১৫ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।
বর্তমানে ক্রিজে আছেন উইকেটের পেছনে লড়াই চালিয়ে যাওয়া রোস্টন চেইস (৪২*) এবং শামার জোসেফ (১*)। বাংলাদেশের পক্ষে বল হাতে এখন পর্যন্ত মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে এবং নাঈম, শরিফুল ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নিয়েছেন।



