Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

হার্শা ভোগলে

উদ্ভট কিছু দেখতে হলে পাকিস্তান ক্রিকেটে ভরসা রাখুন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬
উদ্ভট কিছু দেখতে হলে পাকিস্তান ক্রিকেটে ভরসা রাখুন

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই দল থেকে সাতজন খেলোয়াড়কে বাদ দেওয়া এবং প্রধান কোচ ও বোলিং কোচকে বরখাস্ত করার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন হঠকারী ও অবিশ্বাস্য সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটাঙ্গনে চরম বিস্ময় তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের খ্যাতনামা ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচেই পরাজিত হয়ে সিরিজে হেরেছে পাকিস্তান। এর মাঝে দ্বিতীয় টেস্ট হেরেছে ১৯৪ রানের বিশাল ব্যবধানে। এমন বিপর্যয়ের পর দল ও টিম ম্যানেজমেন্টে বড় ধরনের সার্জারি চালায় পিসিবি। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে লেখেন, ‘উদ্ভট কিছু দেখার জন্য পাকিস্তান ক্রিকেটের ওপর ভরসা রাখতেই পারেন!’

আরও পড়ুন

মেসির অবসরে অনুভূতি জানালেন মা-স্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২৬

হার্শা আরও লিখেছেন, ‘প্রথম টেস্টের অধিনায়ক সালমান আঘাকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হলো এবং তৃতীয় টেস্টের আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো! সিরিজ চলাকালীন কোচ ও বোলিং কোচ বিদায় নিলেন। সিনিয়র উইকেটকিপারকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বিকল্প খেলোয়াড়রা তো টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হওয়া দূরের কথা, সময়মতো ভিসা পাবে কিনা তার ঠিক নেই! বরাবরের মতো পাকিস্তান দলে মাঠের বাইরের কাণ্ডকারখানাই বেশি!’

পিসিবির এই আকস্মিক পদক্ষেপে দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটারের মধ্যে রয়েছেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আঘা, আলী উসমান, আমের জামাল, ওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। রিজওয়ানের সাম্প্রতিক ব্যাটের ফর্ম নিয়ে সমালোচনা চলছিল, যদিও লর্ডসে মোহাম্মদ আব্বাসের গতির বিপরীতে তার কিপিং প্রশংসিত হয়েছিল। তবে দুই টেস্টে তার ব্যাট থেকে আসে মাত্র ৭, ১, ১২ এবং ৪১ রানের ইনিংস।

আরও পড়ুন

মেসিকে কীভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা?

০১ সেপ্টেম্বর ২০২৬

এই সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার পাশাপাশি পাকিস্তান দলে পাঁচজন আনক্যাপড খেলোয়াড়সহ মোট সাত নতুন মুখকে যুক্ত করা হয়েছে। এই সাতজনের সম্মিলিত টেস্ট অভিজ্ঞতা মাত্র ১০ ম্যাচের। নতুন ডাক পাওয়া পাঁচ আনক্যাপড খেলোয়াড় হলেন—আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া এবং রাজউল্লাহ। সঙ্গে যোগ হয়েছেন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল। এছাড়া কোচিং প্যানেলেও পরিবর্তন এনে সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলে নফকে টেস্ট দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেটইংল্যান্ড-পাকিস্তান সিরিজটেস্ট ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের