Agamir Somoy E-Paper
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১ থেকে ৫ হাজার, ওয়ানডে ক্রিকেটের ঐতিহাসিক যাত্রা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০৩
১ থেকে ৫ হাজার, ওয়ানডে ক্রিকেটের ঐতিহাসিক যাত্রা

সংগৃহীত ছবি

১৯৭১ সালের জানুয়ারিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু। হাঁটি হাঁটি পা পা করে ওয়ানডে ক্রিকেট এগিয়ে গেছে অনেক দূর। ৫৫ বছর পর হয়ে গেল ৫ হাজারতম ওয়ানডে ম্যাচ। স্কটল্যান্ড-কানাডা ম্যাচ দিয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে ৫০ ওভারের ফরম্যাট।

আন্তর্জাতিক ওয়ানডেতে ১ থেকে ৫০০০তম ম্যাচগুলো কেমন ছিল, এক নজরে দেখে নেওয়া যাক সেটাই।

প্রথম ম্যাচ: ৫ জানুয়ারি ১৯৭১, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, মেলবোর্ন

ইংল্যান্ডের এই সফরে কোনো ওয়ানডে খেলার পরিকল্পনাই ছিল না। দুই দলের তৃতীয় টেস্টটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর প্রায় ৮০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সেই ক্ষতি পুষিয়ে নিতে একটি বাড়তি টেস্ট খেলার ভাবনা থাকলেও তাতে রাজি হননি সফরকারী ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত এক দিনের একটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আর এতেই জন্ম নেয় ওয়ানডে ক্রিকেট।

ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচ দেখতেই মাঠে হাজির হন ৪৬ হাজার মানুষ। ৪০ ওভারে ম্যাচ হলেও তখন প্রতি ওভারে হতো ৮ বল।

সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৩৪.৬ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ওই রান তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচের পর ডন ব্র্যাডম্যান দর্শকদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা ইতিহাসের সাক্ষী হলেন।‘

১০০০তম ম্যাচ: ২৫ মে ১৯৯৫, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, নটিংহাম

হাজারতম ওয়ানডে হতে লেগেছিল প্রায় ২৪ বছর। দিনের হিসেবে সেটা ৮৯০৫ দিন। এর মধ্যে বদলে গেছে অনেক নিয়ম কানুন। ৮ বলের ৪০ ওভার, ৬ বলের ৫৫ কিংবা ৬০ ওভার—এমন অনেক কিছু পেরিয়ে ৬ বলে ৫০ ওভারের ওয়ানডে তখন অনেকটাই থিতু।

নটিংহামের এই ম্যাচটা যদিও ছিল ৫৫ ওভারের, তত দিনে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হলেও ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ হতো এই নিয়মে। এক হাজারতম ওয়ানডেতে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ইংল্যান্ড। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৯ রান করেছিল উইন্ডিজ।

২০০০তম ম্যাচ: ১০ এপ্রিল ২০০৩, জিম্বাবুয়ে-পাকিস্তান, শারজা

এক হাজার থেকে দুই হাজারে যেতে ওয়ানডের সময় লেগেছে ৮ বছরের কম। এত দিনে দারুণ জনপ্রিয়তাও পেয়েছে এই ফরম্যাট।

ওয়ানডেতে দুই হাজারতম ম্যচটা হয়েছিল শারজা কাপের ফাইনালে, খেলেছিল জিম্বাবুয়ে ও পাকিস্তান। এই ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।

৩০০০তম ম্যাচ: ২২ জুন, ২০১০, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, সাউদাম্পটন

২৬৩০ দিনের মধ্যে হয়ে যায় আরও এক হাজার ওয়ানডে। সবচেয়ে কম সময়ে এক হাজার ওয়ানডে হওয়ার রেকর্ডও এটি। সাউদাম্পটনের এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড।

৪০০০তম ম্যাচ: ১৭ মার্চ ২০১৮, পাপুয়া নিউগিনি-হংকং, হারারে

চার হাজারতম ওয়ানডে মুখোমুখি হয় আইসিসির দুই সহযোগী দেশ। হারারের ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের। আগে ব্যাট করে ২০০ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। রান তাড়ায় ১৪২ রানে অলআউট হয়ে ৫৮ রানে ম্যাচ হেরে যায় হংকং।

৫০০০তম ম্যাচঃ ৭ আগস্ট ২০২৬, ফর্টহিল ক্রিকেট গ্রাউন্ড, ডান্ডি 

৮ বছর পর ৫ হাজারতম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড ও কানাডা। এই ম্যাচে ৯ রানে জিতেছে স্কটিশরা।

 

ওয়ানডে ক্রিকেট
    শেয়ার করুন:
    Advertisement
    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৬

    ০৮ আগস্ট ২০২৬, ০০:০৭

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    সেক্যুলার স্বৈরাচারের পতনে ধর্মীয় স্বৈরাচারের ঝুঁকি তৈরি হয়

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর

    ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪২

    ক্যাম্পাসে সাবধানে!

    ক্যাম্পাসে সাবধানে!

    ০৮ আগস্ট ২০২৬, ০০:৪৩

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    সবজিতে স্বস্তি, ডিম-মাছে বাড়ছে বাজারের চাপ

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৯

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ

    ০৮ আগস্ট ২০২৬, ০১:৪১

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    জুলাই কৃতিত্ব নিয়ে টানাটানি

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪০

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫১

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    তত্ত্বে ‘থ্রি জিরো’ বাস্তবে কত

    ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩০

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪০

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের বড় হার

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব এলাকায়

    ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    গোপন ঘর থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী গ্রেপ্তার

    ০৮ আগস্ট ২০২৬, ০২:৩৪

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৮ আগস্ট)

    ০৮ আগস্ট ২০২৬, ০৭:২১

    advertiseadvertise