Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ডিআরএস নাটক

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮
শেয়ার করুন:
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনেই ডিআরএস নিয়ে তর্কে জড়ালেন ভারত অধিনায়ক শুবমান গিল। রিভিউ হারানোর পর মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করতে দেখা যায় তাকে। এছাড়া এই টেস্টের একাদশেও বড় চমক দেখিয়েছে ভারত। বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটার।

বেসিন রিজার্ভে আজ বৃহস্পতিবার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে। জাসপ্রিত বুমরার ভেতরে ঢোকা একটি বল গ্লেন ফিলিপসের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হানে। ভারতের জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার ইলিংওর্থ।

আরও পড়ুন

শেষ দিনে ইনিংস হারের শঙ্কা

১৯ নভেম্বর ২০২৬

রিভিউ নেওয়ার আগে বোলার বুমরার সঙ্গে আলোচনা করেন অধিনায়ক গিল। স্টাম্প মাইকে শোনা যায়, বুমরা বলের উচ্চতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘হাইট হ্যায়’ (উচ্চতা বেশি)। তবে গিল নিশ্চিত ছিলেন যে বল ব্যাটে লাগেনি; তিনি বলেন, ‘ব্যাট নেহি হ্যায়’ (ব্যাট লাগেনি)। এরপর রিভিউ নেন ভারত অধিনায়ক।


রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে বড় স্পাইক দেখা যাচ্ছে। তবে সামনের দিকের ক্যামেরার রিপ্লেতে স্পষ্টভাবে ইনসাইড এজ (ব্যাটের কানা) বোঝা যাচ্ছিল না। তৃতীয় আম্পায়ার পল রাইফেল স্লো-মোশন রিপ্লে দেখে বলের গতিপথে সামান্য পরিবর্তন (ডিফ্লেকশন) লক্ষ্য করেন এবং মাঠের আম্পায়ারের নট-আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় মুমিনুলের দুঃসময় চলছেই

১৮ নভেম্বর ২০২৬


এই সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি গিল। তিনি মাঠের আম্পায়ার ইলিংওর্থের কাছে গিয়ে দাবি করেন, ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট ফাঁক ছিল এবং বল আগে ফিলিপসের পেছনের প্যাডে লেগেছে। আম্পায়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও গিল তাতে সন্তুষ্ট না হয়ে মাথা নাড়তে নাড়তে নিজের জায়গায় ফিরে যান। অবশ্য রিপ্লেতে বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাচ্ছিল বলেই মনে হয়েছে; অর্থাৎ ব্যাটে না লাগলেও এলবিডব্লিউর সিদ্ধান্ত নট-আউটই থাকার সম্ভাবনা বেশি ছিল। ফলে অযথাই একটি রিভিউ হারায় ভারত।

ওয়েলিংটনের সবুজ উইকেটের কথা মাথায় রেখে চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। জাসপ্রিত বুমরার সঙ্গে পেস আক্রমণে আছেন আকাশ দীপ, অংশুল কম্বোজ ও প্রসিধ কৃষ্ণা। ফলে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজের। একমাত্র স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নেওয়ায় বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজাও। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ঋষভ পন্ত, পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলছেন ধ্রুব জুরেল।

আরও পড়ুন

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

১৮ নভেম্বর ২০২৬

ভারত একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সোয়াল, দেবদূত পাডিক্কাল, শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আকাশ দীপ, অংশুল কম্বোজ, জাসপ্রিত বুমরা ও প্রসিধ কৃষ্ণা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি।

শুবমান গিলডিআরএসওয়েলিংটন টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার