Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বেঁচে আছে ভিক্টোরিয়ান্স একাডেমি

শিহাব উদ্দিন
শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:২৪
বেঁচে আছে ভিক্টোরিয়ান্স একাডেমি

একটি টার্ফ পিচ, চারটি নেট, চারজন কোচ আর একজন মাঠকর্মী। বিপিএলে ব্র্যান্ড হয়ে ওঠা কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটি এখন নেই, তবে তার একাডেমি টিকে আছে কোনোভাবে। নিজস্ব ক্রিকেটার গড়ার স্বপ্ন দেখা ফ্র্যাঞ্চাইজিটির একাডেমি এখন অভিভাবকহীন।

এই একাডেমির অবস্থান লালমাই সরকারি কলেজ মাঠে। কোনোরকমে আঁকড়ে ধরে আছেন কোচ মোহাম্মদ আতিকুর রহমান। প্রায় ২০০ ক্রিকেট শিক্ষার্থীর হেড কোচ তিনি। আছেন ২০১৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির সূচনালগ্ন থেকে।

ফ্র্যাঞ্চাইজির মালিক সাবেক মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। ২০২৪ সালের আগস্টে মালিক দেশান্তরী হওয়ায় একাডেমির কার্যক্রমও বন্ধ ছিল কিছুদিন। অর্থের জোগানে ভাটা পড়ে। তবে ক্রিকেট প্রশিক্ষণের বন্ধ দুয়ার খুলতে বেশিদিন সময় নেননি আতিক। ২০২৫ সাল থেকে একাডেমি চলছে আতিকের প্রচেষ্টা ও খুদে ক্রিকেটারদের বেতনে।

এই একাডেমি বন্ধের ধাক্কাও এসেছিল, সঙ্গে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাম বদলের চাপ। কিন্তু আতিক ছিলেন অনড়, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামটি ৬০ লাখ মানুষের আবেগ। কারণ এই দল বিপিএলে চ্যাম্পিয়ন হলে কুমিল্লার প্রতিটি রাস্তায় আনন্দ মিছিল বের হতো। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষ এই নামের দলটির খেলা দেখেছে। এই দলের নামটা কুমিল্লার মানুষ ধারণ করেছে।’

ক্রিকেট একাডেমির কার্যক্রম চললেও সমস্যা অর্থাভাব ও পরিচালনায়। প্রতি মাসে ৫০ হাজার টাকার বল কিনতে হয় আতিকদের। ক্রিকেটারদের উন্নতির জন্য মাসে ১০-১২টি অনুশীলন ম্যাচ খেলতে হয়। ঢাকা, কুমিল্লা অথবা কোনো টুর্নামেন্টে ম্যাচ খেলতে হলে খরচ হয় অনেক। প্রতি ম্যাচে ৩০ হাজার টাকার মতো খরচ হয়।

অথচ একসময় খেলার জন্য ভাবতে হতো না আতিকদের। সাত বছর বন্ধ থাকা কুমিল্লা লিগ শুরু হয়েছিল তাদের হাতেই। একাডেমির ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস। পাশে পাওয়া যেত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। এই একাডেমি থেকে মেহেদী হাসান নামে উঠে আসা পেসার খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেও। এ ছাড়া ছয়জন ক্রিকেটার বাংলাদেশ বয়সভিত্তিক দলের বিভিন্ন পর্যায়ে খেলেছেন। এর মধ্যে অন্যতম সানজিদ মজুমদার, বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য এই বোলার। সাম্প্রতিক সময়ে মারুফ হাসান বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ এবং আফনান ইন্তেহাদ কম্বাইন্ড স্কুল ক্রিকেট থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ২০২৪-এর পর অনেক বাধা সামলে এগিয়ে যাওয়া একাডেমির ৩০ ক্রিকেটার খেলছেন ঢাকার বিভিন্ন লিগে। আতিকের আশা, জেলার ক্রিকেট এগিয়ে নেওয়ার চিন্তা থেকে একাডেমির দায়িত্ব নেবে কেউ। অভিভাবক হিসেবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সহযোগিতায় তাকিয়ে তিনি, ‘তামিম ভাই এই দলের চ্যাম্পিয়ন অধিনায়ক। তার কাছে আবেদন থাকবে একবার এখানে এসে দেখুন। বিসিবির মাধ্যমে এখানে ভালো অনুশীলন সুবিধার ব্যবস্থা করলে একাডেমিটা ভালোভাবে চলতে পারে। এই দলটা বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অংশ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবার বিপিএলে ফিরুক, এটাও আমার আশা।’

এই একাডেমি এখনো বাঁচিয়ে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভবিষ্যতের আশা। দল হিসেবে তারা ফিরতে চায় বিপিএলে।

 

ভিক্টোরিয়ান্স একাডেমিমাঠকর্মীফ্র্যাঞ্চাইজিনাফিসা কামাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু