Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘বুড়ো’ অস্ট্রেলিয়ার সবার বয়স ৩০ বছরের বেশি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৬:২২
‘বুড়ো’ অস্ট্রেলিয়ার সবার বয়স ৩০ বছরের বেশি!

সংগৃহীত ছবি

একটা সময় অস্ট্রেলিয়ার ‘ব্যাকআপ’ খেলোয়াড়দের দিয়ে গড়া যেত কয়েকটা জাতীয় দল। সেই অস্ট্রেলিয়ায় নতুন প্রজন্মের প্রতিনিধি আসছে না সেভাবে। এজন্যই বিরল এক রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ডারবান টেস্টে খেলা অস্ট্রেলিয়ার একাদশের সবার বয়স ৩০ বছরের বেশি! ৩০ বা বেশি বয়সী খেলোয়াড়দের নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার কোন টেস্ট একাদশ গড়েছে অস্ট্রেলিয়া।

একাদশের সবচেয়ে বয়সী খেলোয়াড় নাথান লায়ন। এই স্পিনারের বয়স ৩৮ বছর। এছাড়া স্টিভেন স্মিথের বয়স ৩৭ বছর, মিচেল স্টার্কের ৩৬ আর অ্যালেক্স ক্যারির ৩৫ বছর। সবচেয়ে কম বয়সী ম্যাট রেনশর বয়স ৩০ বছর। অস্ট্রেলিয়ার একাদশের গড় বয়স ৩৪.৫৯ বছর, যা টেস্ট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ।

৩০ বছরের বেশি বয়সীদের নিয়ে টেস্ট ইতিহাসে প্রথম একাদশ গড়ার কীর্তিটা ইংল্যান্ডের। ১৯২১ সালে লিডস টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের একাদশের সবার বয়স ছিল ৩০ বছরের বেশি। সর্বশেষ ২০২৩ সালে এমন বয়সীদের নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে একাদশ গড়েছিল নিউজিল্যান্ড।

 অস্ট্রেলিয়ার একাদশের খেলোয়াড়দের বয়স

 খেলোয়াড়                        বছর

ট্রাভিস হেড                     ৩২

নিক মেডিসন                  ৩৪

মার্নাস লাবুশেন                ৩৪

স্টিভেন স্মিথ                    ৩৭

ম্যাট রেনশ                      ৩০

অ্যালেক্স ক্যারি                ৩৫

বিউ ওয়েবস্টার                ৩২

প্যাট কামিন্স                   ৩৩                 

মিচেল স্টার্ক                    ৩৬

নাথান লায়ন                   ৩৮

জশ হ্যাজলউড               ৩৫

 

অস্ট্রেলিয়ান দলে ১০ বছর পর ফিরেছেন ওপেনার নিক মেডিসন। তার ফেরাটা হয়েছে বিভীষিকাময়। ৩৩ বল খেলে মার্কো ইয়ানসনের বলে ০ রানে বোল্ড হন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে ০ রান করার অনাকাঙ্ক্ষিত রেকর্ডও হয়েছে তাতে। আগের রেকর্ডটা ছিল ডেভিড ওয়ার্নারের ২২ বলের।

‘স্যান্ডপেপারগেট’ কেলেংকারির পর আজই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সেই কেলেংকারিতে শাস্তি পাওয়া স্টিভেন স্মিথ ভেঙেছেন স্টিভ ওয়াহর রেকর্ড। অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ ওয়াহর টেস্ট রান ছিল ১৬৮ ম্যাচে ১০৯২৭। স্টিভেন স্মিথের রান ডারবান টেস্টের আগে ছিল ১২৫ ম্যাচে ১০৯২০। ওয়াহর চেয়ে ৭ রানই পিছিয়ে ছিলেন তিনি।

লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৮৪। স্মিথ অপরাজিত ২৫ রানে। তার টেস্ট রান এখন ১০৯৪৫।

 



অস্ট্রেলিয়াটেস্টদক্ষিণ আফ্রিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?