হতাশা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ছবি: আগামীর সময়
তৃতীয় দিনের শুরুর ভাগটা দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই। ৬ উইকেট হারিয়ে ৭৯ রানে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১০৬ রানে এগিয়ে আছে টাইগাররা। জাকের আলী অনিক ও নাঈম হাসান দুজনেই অপরাজিত আছেন ১৮ রানে।
দ্বিতীয় ওভারেই তানজিম তামিমকে হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে তখন মাত্র ১ রান। সাদমান-শান্তি জুটি গড়ার আভাস দিচ্ছিলেন। এই জুটি ভাঙে ২৮ রানের মাথায়। ব্যাটিং বিপর্যয়ের সেই শুরু।
এরপর ৫৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিমের মতো শূন্য রানে ফিরেছেন হৃদয়ও।
আজ বেশ কয়েকবার খেলা বন্ধ হয়েছে আলোকস্বল্পতায়। ৭ম উইকেটে লড়ছেন জাকের আলী অনিক ও নাঈম। এই জুটি তুলেছে ২৬ রান। দুজনেই করেছেন ১৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ নিয়েছেন ৩ উইকেট। ওয়ারিকান নিয়েছেন দুটি উইকেট।



