Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৬:০৯
ইংল্যান্ডের কোচ হতে চান বেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বেন স্টোকসের প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছিল। বিশ্বকাপজয়ী এই অল-রাউন্ডার অবসর ভেঙে ফিরবেন বলে আশা প্রকাশ করেছিলেন স্বয়ং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পুরুষ ক্রিকেটের পরিচালক রব কি। তবে স্টোকস জানালেন, তিনি এখন ভাবছেন কোচিং ক্যারিয়ার নিয়ে। ভবিষ্যতে জাতীয় দলের কোচিংও করাতে চান তিনি।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী স্টোকস বলেন, ‘আমি খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করছি। কারণ আমি যখন খেলা ছাড়ব, তখন যেন সমস্ত সার্টিফিকেট ও কাজ গুছিয়ে রাখতে পারি। আমি কোচ হিসেবে এই খেলাটার সঙ্গেই যুক্ত থাকতে চাই। আর যদি কখনো ইংল্যান্ডের কোচ হওয়ার সুযোগ হয়, তাহলে কি ভালো লাগবে না? অবশ্যই লাগবে। খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে জাতীয় দলের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারলে খুব ভালো লাগবে।’

আরও পড়ুন

২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবেন মুশফিক

০৪ আগস্ট ২০২৬

গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট চলাকালীন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বেন স্টোকস। এর আগে লন্ডনের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার নাম জড়িয়েছিল। স্টোকসের অবসরের পর হ্যারি ব্রুককে টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন অনেকেই। গত অস্ট্রেলিয়া সফরে ব্রুককে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্রুককে এড়িয়ে অভিজ্ঞ জো রুটকেই টেস্ট দলের স্থায়ী অধিনায়ক করেছে ইংল্যান্ড বোর্ড।

ব্রুককে অধিনায়ক না করায় বেশ অবাক হয়েছেন স্টোকস। তিনি রাখঢাক না করেই বলেন, ‘কাওকে দেখে যদি আপনার মনে হয় সে একজন ভালো অধিনায়ক বা নেতা হতে পারবে, তবে তাকে সেই দায়িত্বটা দিয়ে দিন। আমি এর (রুটকে অধিনায়ক করা) পেছনের যুক্তি বুঝতে পেরেছিলাম। তবুও আমার মনে প্রশ্ন জেগেছিল—এটি তাকে (ব্রুক) আসলে কী বার্তা দিচ্ছে? সে দলের সহ-অধিনায়ক। অথচ অধিনায়ক যখন খেলছে না, তখনো সে অধিনায়ক হতে পারছে না। এটা কেমন কথা?’

আরও পড়ুন

আলমাদাকে পেতে ব্রাজিল-আর্জেন্টিনার দুই ক্লাবের লড়াই

০৪ আগস্ট ২০২৬

রুট এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞ এই তারকাকে নিয়ে স্টোকস বলেন, ‘আমি রুটের সাফল্য কামনা করছি। অধিনায়ক হিসেবে তার অর্জন আরও সমৃদ্ধ হোক। ফ্লেমিংয়ের (স্টিভেন ফ্লেমিং) সঙ্গে কাজটি সে সত্যিই উপভোগ করবে বলে আমি মনে করি। ওর সাথে আমি কথা বলেছি। স্পষ্ট করে বলেছি, আমার চিন্তা শুধু তাকে (রুট) নিয়েই। অতীতে সে দলের জন্য নিজেকে কতটা নিংড়ে দিয়েছে তা আমি কাছ থেকে দেখেছি। সে সবসময় দলের কথা ভাবে। এজন্য আগের মেয়াদে তাকে যা কিছু সহ্য করতে হয়েছে, আমি চাই না এবারও তেমন কিছু হোক। জোকে আমি ভালোবাসি, তার জন্য শুভকামনা।’

বেন স্টোকসইংল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস