মিরপুর টেস্ট
টপাটপ উইকেট হারাচ্ছে বাংলাদেশ

ছবি: আগামীর সময়
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপাটপ উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ৩৩ রান তুলতেই আউট হয়েছেন চার ব্যাটার। ১ উইকেটে ২৮ রান করা বাংলাদেশ ৪ উইকেটে ৩৩ রান তুলে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে। বৃষ্টি নামায় চা বিরতি এগিয়ে আনা হয়েছে।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম (১৩), তানজিদ হাসান (০), তাওহীদ হৃদয় (০) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ রান করে আউট হয়ে যান।
তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরেই ২৪৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় নাজমুল হোসেন শান্ত'র দল। ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতির পর ৮ ওভার খেলেছে ক্যারিবিয়রা, হারিয়েছে বাকি ৪ উইকেট আর যোগ করেছে ৩২ রান।
প্রথম আঘাত হানের মেহেদি হাসান মিরাজ, তার বলে দারুণ স্টাম্পিং করে জশুয়া বিশপকে ফেরান লিটন। এরপর নাঈমের বলে কাট করতে গিয়ে লিটনের কাছে ক্যাচ দেন শামার জোসেফ। এরপর জোমেল ওয়ারিকান ও জেডন সিলস, দুজনেই শুন্য রানে আউট হন নাঈমের বলে। তাই লিড নেয়ার সম্ভাবনা জাগিয়েও ২৭ রান পেছনে থেকেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।



