Agamir Somoy E-Paper
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
প্ল্যাটফর্মে শিশুমনে স্বপ্ন বোনেন শুভ
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ সফর থেকে ট্রাভিস হেডের ছুটি, ওয়ানডে সিরিজে নেই মার্শ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৪৬
বাংলাদেশ সফর থেকে ট্রাভিস হেডের ছুটি, ওয়ানডে সিরিজে নেই মার্শ

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ১৫ বছর পর অস্ট্রেলিয়া দল এসেছে ঢাকায়। গতকাল শুরু হয়েছে তাদের প্রস্তুতি। তবে দলের সঙ্গে বাংলাদেশে আসেননি ট্রাভিস হেড। আইপিএল শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে ঢাকায় আসার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে ছুটি নিয়েছেন। এছাড়া চোটের কারণে ওয়ানডে সিরিজে থাকছেন না অধিনায়ক মিচেল মার্শ।

এমনিতেই বাংলাদেশ সফররত অজি দলটি তারকাবহুল নয়। তার ওপর হেড ও মার্শের মতো দুই তারকা ছিটকে গেলেন। অস্ট্রেলিয়ার পেসত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডকেও বিশ্রাম দেওয়া হয়েছে। মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন জশ ইংলিস। মার্শ যদি সময়মতো ফিট হতে না পারেন, তবে টি-টোয়েন্টি সিরিজেও ইংলিসকে অধিনায়কত্ব করতে হতে পারে।

আরও পড়ুন

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া

০৬ জুন ২০২৬

এই দুই তারকার পাশাপাশি পাকিস্তান সফরে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় তানভীরও ছিটকে গেছেন। তার পরিবর্তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাদা বলের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি। এছাড়া হেড ও মার্শের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করা দুই তরুণ ম্যাট শর্ট ও অলি পিক। এর মাঝে পিক অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে অভিষিক্ত হয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্লে-অফ খেলায় পাকিস্তান সফরে ছিলেন না ট্রাভিস হেড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় স্কোয়াডেই তার থাকার কথা ছিল। তবে আগামী ১২ মাসের ব্যস্ত সূচি ও ওয়ার্কলোড বিবেচনা করে তাকে পুরো সফর থেকেই ছুটি দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচক টনি ডোডেমাইড বলেন, ‘ট্রাভিসকে প্রাথমিকভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই রাখা হয়েছিল। তবে পরবর্তীতে তাকে ব্যক্তিগত ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে হোম টেস্ট সিরিজে তাকে আবার দলে দেখার অপেক্ষায় আছি আমরা।’

আরও পড়ুন

বাংলাদেশে আসার আগে পাকিস্তানে সিরিজ হারলো অস্ট্রেলিয়া

০৫ জুন ২০২৬

আইপিএলে পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফর মিস করা মিচেল মার্শকে নিয়ে আশাবাদী ছিল অস্ট্রেলিয়া। তবে মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে উঠবেন বলে আশাবাদী ডোডেমাইড, ‘আমরা আশাবাদী ছিলাম মিচেল ওয়ানডে সিরিজেই ফিরবে, তবে সে এখনো পুরোপুরি ফিট হতে পারেনি। মিচেল ঢাকাতেই দলের সাথে যোগ দেবে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে।’

আগামীকাল মঙ্গলবার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজমিচেল মার্শট্রাভিস হেড
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রাহকের টাকায় বেড়েছে সম্পদ মিলছে না পাওনা

    গ্রাহকের টাকায় বেড়েছে সম্পদ মিলছে না পাওনা

    ০৮ জুন ২০২৬, ০৬:২৭

    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    ০৮ জুন ২০২৬, ০০:৫৩

    ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি, শান্ত থাকার আহ্বান ট্রাম্পের

    ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি, শান্ত থাকার আহ্বান ট্রাম্পের

    ০৮ জুন ২০২৬, ০৬:০৪

    বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্ব, লাইভে এসে অভিযোগ কলেজ শিক্ষকের

    বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্ব, লাইভে এসে অভিযোগ কলেজ শিক্ষকের

    ০৮ জুন ২০২৬, ০৫:৪৭

    ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহুর সম্মতি, তবুও ইরানে আইডিএফের হামলা

    ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহুর সম্মতি, তবুও ইরানে আইডিএফের হামলা

    ০৮ জুন ২০২৬, ০৮:১৪

    সিজারিয়ান অপারেশনে নবজাতকের মাথায় ক্ষত

    সিজারিয়ান অপারেশনে নবজাতকের মাথায় ক্ষত

    ০৮ জুন ২০২৬, ০৫:২১

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    ০৮ জুন ২০২৬, ০১:২১

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুন)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুন)

    ০৮ জুন ২০২৬, ০৭:৩৩

    কুলাউড়ার কুদালি ছড়ার ব্রিজ এখন মরণফাঁদ

    কুলাউড়ার কুদালি ছড়ার ব্রিজ এখন মরণফাঁদ

    ০৮ জুন ২০২৬, ০৫:০২

    ঢাকার তাপমাত্রা কমার আভাস

    ঢাকার তাপমাত্রা কমার আভাস

    ০৮ জুন ২০২৬, ০৭:৪২

    ব্রাজিলের ওয়েসলির বিশ্বকাপ শেষ

    ব্রাজিলের ওয়েসলির বিশ্বকাপ শেষ

    ০৮ জুন ২০২৬, ০৫:১৮

    পরকীয়ার জেরে ‘বদলা বিয়ে’, চাঞ্চল্য মির্জাপুরে

    পরকীয়ার জেরে ‘বদলা বিয়ে’, চাঞ্চল্য মির্জাপুরে

    ০৮ জুন ২০২৬, ০৫:১০

    ‘গোপন সংকেতে’ দ্রুত পাসপোর্ট

    ‘গোপন সংকেতে’ দ্রুত পাসপোর্ট

    ০৮ জুন ২০২৬, ০৫:০৫

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    ০৮ জুন ২০২৬, ০৩:৩৭

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ০৮ জুন ২০২৬, ০১:৪৪

    advertiseadvertise