Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশকে নিয়ে সতর্ক মার্করাম-মহারাজ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:০৫
শেয়ার করুন:
বাংলাদেশকে নিয়ে সতর্ক মার্করাম-মহারাজ

ছবি: আগামীর সময়

অস্ট্রেলিয়া মাটিতে তাদেরই হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে শান্ত-লিটনরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে থাকা দক্ষিণ আফ্রিকা বেশ সমীহের চোখে দেখছে সফরকারী দলকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে সুপারস্পোর্টকে প্রোটিয়া দলের ৩ ক্রিকেটার বাংলাদেশকে নিয়ে নিজেদের মূল্যায়ন জানিয়েছেন। তিনজনই বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক।

স্পিনার কেশব মহারাজ বলেছেন, ‘বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে। তারা এমন একটি দল যারা কিনা সবসময় সাদা বলের ক্রিকেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। এখন তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে দক্ষিণ আফ্রিকায় আসছে। যেমনটা লম্বা সময় ধরে তারা করতে পারেনি। দারুণ কিছু ফাস্ট বোলার আছে তাদের। সেই সাথে তরুণ কিছু ক্রিকেটারও উঠে আসছে। সাথে ব্যাটিংয়েও দারুণ ভারসাম্য রয়েছে। বিশ্বমানের কিছু স্পিনারও রয়েছে। তারা এমন কোনো দল নেই যাদেরকে হালকাভাবে নেওয়া যাবে। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আমার মনে হয় না কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ আছে। কারণ এখানে পয়েন্টের অনেক ব্যাপার রয়েছে। বাংলাদেশ দলটি ট্রানজিশনের মধ্যে রয়েছে, সাথে তারা এখানে আসার আগে অনেক ক্রিকেটও খেলছে। ফলে তাদের জন্য ভালো ব্যাপার।’

অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজে ভালো করার অপেক্ষায় আছেন সাইমন হার্মার। তিনিও বেশ সতর্ক বাংলাদেশকে নিয়ে। এমন অবস্থায় এসে টাইগারদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই দেখছেন না হার্মার, ‘বাংলাদেশ দল হিসেবে বেশ উন্নতি করেছে। তাদের দলে দারুণ কিছু বোলার রয়েছে যারা বেশ জোরে বল করতে পারে। ভালো কিছু স্পিনারের সাথে দারুণ কিছু ব্যাটারও রয়েছে। আমাদের জন্য বেশ সিরিয়াস টেস্ট হতে যাচ্ছে। এই দলটা আমরা যতগুলো বাংলাদেশ দলকে মোকাবেলা করেছি, তার মধ্যে সবচেয়ে কঠিন দল হতে যাচ্ছে। আমি নিশ্চিত আমরা কেউ তাদেরকে হালকাভাবে নেব না। আমরা জানি তাদের সামর্থ্য কতখানি।’

একই ভিডিওতে কথা বলেছেন দলের তারকা ব্যাটার মার্করাম। তিনিও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক, ‘তারা স্বাভাবিকভাবেই স্পিনে খুব ভালো খেলে। সাথে দলে দারুণ কিছু স্পিনারও রয়েছে। তাদের ব্যাটাররাও এখন প্রমাণ করছেন যে তারা পেস এবং বাউন্স সামলাতে পারেন। সাথে পেস সহায়ক কন্ডিশনে জোরে এবং ভালো জায়গায় বল করতে পারার মতো দারুণ কিছু বোলার রয়েছে তাদের দলে। অনেকটা অলরাউন্ডেড দল আছে তাদের। অস্ট্রেলিয়াতে তারা এসব প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমার কোনো সন্দেহ নেই তারা এখানেও একই ইনটেনশন নিয়ে আসবে। আমাদেরকে নিজেদের শতভাগ মাঠে ঢেলে দিতে হবে এবং প্রত্যাশা করছি বেশ কঠিন একটি সিরিজ হতে যাচ্ছে।’

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি