Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ক্রিকেটের একনিষ্ঠ ছাত্র মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৯
শেয়ার করুন:
ক্রিকেটের একনিষ্ঠ ছাত্র মুশফিক

ফাইল ছবি

বয়স তখন ১৭ বছরও হয়নি। ২০০৫ সালে ১৬ বছর ২৬৭ দিনে ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট অভিষেক হয়ে যায় মুশফিকুর রহিমের। এ নিয়ে মাতামাতি ছিল খোদ ইংলিশ সংবাদ মাধ্যমেই। কেননা এত কম বয়সে লর্ডসে টেস্ট অভিষেক হয়নি কারও।

ছোটখাটো গড়নের মুশফিক সেবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ‘পর্যটক’ হিসেবে। কিন্তু প্রস্তুতি ম্যাচে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি আর সাসেক্সের বিপক্ষে ৬৩ করায় তিনিই হয়ে উঠেন একাদশের প্রথম পছন্দ। উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট থাকলেও বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তাই অভিষেক হয়ে যায় মুশফিকের।

লর্ডসের সুইংগিং কন্ডিশনে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১০৮ রানে। সেই ইনিংসে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ক্রিজে ছিলেন মুশফিকই। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৮৫ মিনিট টিকেছিলেন তিনি। তার অল্প বয়স আর কম উচ্চতা নিয়ে সে সময় ইংলিশ দৈনিক ‘দ্য ইনডিপেনডেন্ট’ লিখেছিল, ‘ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদ, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো অনেক কিংবদন্তিই ছোটখাটো গড়নের। তাদের কথা মনে করিয়ে দিচ্ছেন মুশফিক।’

ক্যারিয়ারের শুরুতে হওয়া মাতামাতিতে ভেসে যাননি ‘ওয়ান্ডার কিড’। নিষ্ঠা, পরিশ্রম, একাগ্রতায় তিনি হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। দেশের সীমা ছাড়িয়ে ক্রিকেট আকাশেরই অন্যতম জ্বলজ্বলে তারা তিনি। ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে কোনো উইকেটরক্ষক যা পারেননি, সেটাই করেছেন মুশফিক। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে করেছেন একাধিক ডাবল সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্টে তিনটি ডাবল তার।

শুধু বড় ইনিংসের বিবেচনায় মুশফিককে মাপতে গেলে ভুলই করা হবে। টেস্টে ১৪ সেঞ্চুরি আর ৩০টি ফিফটি থাকলেও মুশফিকের চরিত্র বোঝা যায় ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে। প্রথম ইনিংসে কঠিন কন্ডিশন সহজ বানিয়ে খেলেছিলেন ১৫৯ রানের ইনিংস। কিন্তু দ্বিতীয় ইনিংসের অপরাজিত ১৩ রানের মহিমাও কম নয়।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বাউন্সারে ভেঙে গিয়েছিল বাম হাতের বুড়ো আঙুল। ফিল্ডিং করেননি এজন্য। দ্বিতীয় ইনিংসে দলের বিপদে ব্যাট হাতে নেমে পড়েন ভাঙা আঙুল নিয়ে। কিউই পেসাররাও বল করছিল তার আঙুল লক্ষ্য করে। তারপরও ৮০ মিনিট সাহস, দৃঢ়তা আর অনমনীয় সংকল্পে ক্রিজে কাটিয়ে দেন মুশফিক। শেষ পর্যন্ত টিম সাউদির বাউন্সার কানের পেছনে লাগায় মাঠ ছাড়েন অ্যাম্বুলেন্সে। এই যে হাল না ছাড়া, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করা-এটাই মুশফিকুর রহিম।

লর্ডসে অভিষেক টেস্টে।

আর মুশফিক তৈরি হননি এক দিনে। সবসময়, সবার আগে অনুশীলনে যান তিনি। ৪০ বছর ছুঁই ছুঁই বয়সেও বদলাননি অভ্যাসটা। এমনকি যেদিন দলের ঐচ্ছিক অনুশীলন থাকে সেদিনও, সবার আগে মাঠে যাওয়া ক্রিকেটার সেই মুশফিক।

২০১৮ সালের নভেম্বরে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে এমনই এক ঐচ্ছিক অনুশীলনের দিনে সাংবাদিকদের আগেই মাঠে হাজির মুশফিক। এরপর ধীরে ধীরে মাঠে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহসহ অন্যরা। গ্যালারিতে সাংবাদিকদের দেখে মাহমুদউল্লাহ মজা করে বলে উঠেন, ‘মুশফিক তো ঘুমাতে দেন না! ওর মতো সিনিয়র খেলোয়াড় মাঠে এলে আমরা হোটেলে থাকি কী করে?’

নিয়ম করে ঘুম আর ভোরে জেগে বছরের পর বছর সবার আগে মাঠে এসেছেন মুশফিক। কঠোর পরিশ্রমের পর মাঠ ছাড়েন সবার শেষে। তার চিন্তা, চেতনা, মনন জুড়েই থাকে ক্রিকেট। খেলাটার এমন একনিষ্ঠ ছাত্রকে দেখে সব কোচের পরামর্শ হতে পারে, ‘বোলার-ব্যাটার-অলরাউন্ডার হওয়ার আগে একজন মুশফিক হও’।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’