মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

লক্ষ্য ছিল ১৩২ রানের। তাতেও ভিক্টোরিয়ার বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স স্কোয়াড (এইচপি)।
জাতীয় টি-টোয়েন্টি দলের ‘ফিনিশার’ শামীম হোসেন হালটা ধরেন তখনই। অধিনায়ক ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ৮৩ রানের জুটি। ৪৩ করে ইরফান ফিরলেও দলকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম। ৩৩ বলে ২ বাউন্ডারি ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি।
এ নিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেল এইচপি। নেপালের বিপক্ষে ৯ উইকেটে জয় পাওয়া ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি শামীম। পরের ম্যাচে ২৪ বলে করেছিলেন ১৬।






