Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অধিনায়ক নাজমুল

বাংলাদেশ এখন বড় দলের মতো দাপট দেখিয়ে জেতে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:১৬
বাংলাদেশ এখন বড় দলের মতো দাপট দেখিয়ে জেতে

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট মানেই উত্থান-পতনের খেলা। কখনো চালকের আসনে তো কখনো আবার ব্যাকফুটে। সাফল্য পেতে লেগে থাকতে হয়। সেই সফল হওয়ার টোটকা শিখে ফেলেছে বাংলাদেশ। কোনো সেশনে পিছিয়ে পড়লেও সেটা তারা কাটিয়ে উঠতে পারে। নাজমুল হোসেন শান্ত তাই বলেই দিয়েছেন, বড় দলগুলোই এভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশ বড় দল হয়ে উঠেছে, অধিনায়কের কথার মানে তো এটাই দাঁড়ায়।

সিলেট টেস্টের চতুর্থ দিনেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। পাকিস্তানকে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজে হারানোর আনন্দটা তো কম না! সেই মাহেন্দ্রক্ষণ যে পঞ্চম দিন শুরুতেই আসবে, এটাই ধরে রেখেছিল সবাই। কিন্তু রিজওয়ান-সাজিদ জুটির কারণে অপেক্ষাটা সামান্য বেড়েছে। অবশেষে তাইজুল ইসলাম জুটি ভাঙতে বাংলাদেশ দলে ফিরল স্বস্তি।

আরও পড়ুন

‘আমার ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি’

২০ মে ২০২৬

অপেক্ষার ওই এক ঘণ্টা কীভাবে কাটিয়েছে বাংলাদেশ? শান্ত জানিয়েছেন, ‘এই এক ঘণ্টার আবেগ ব্যাখ্যা মুশকিল। কারণ, আমরা একটু চাপে পড়েছিলাম। একটা জিনিস বলতে পারি, আগের টেস্টগুলো থেকে এই জিনিসটা আমরা শিখেছি। এমন অবস্থায় আবেগ নিয়ন্ত্রণ করা, প্যানিকড না হওয়া – এগুলো...। বড় দলগুলো যেমন করে, ওরা এই পরিস্থিতিতে প্যানিকড হয় না। আমাদের আরও একটু উন্নতির দরকার আছে।’


মিরপুর টেস্টে আজান আওয়াইসের সেঞ্চুরি আর মোহাম্মদ আব্বাসের পাঁচ উইকেট এক পাশে সরিয়ে রাখলে বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে পাকিস্তানকে খুঁজেও পাওয়া যাবে না। টেস্টে একদিনের কোন দল কোন সেশন জিতল, সেটারও একটা হিসেব হয়। সেখানেও লাল-সবুজ বাহিনীর ধারেকাছেও নেই পাকিস্তান। নিজেদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে এমন দাপট দেখিয়ে হারানোর সাফল্য এবারই প্রথম বাংলাদেশের।

আরও পড়ুন

পাকিস্তানকে আবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

২০ মে ২০২৬

এই সাফল্যের আবেগ অন্যদের মতো ছুঁয়ে গেছে নাজমুল হোসেন শান্তকেও, ‘অবশ্যই প্রত্যেকটা টেস্ট ম্যাচই জিততে পারলে ভালো লাগে। তার মধ্যে যদি এরকম ডমিনেট (দাপট দেখিয়ে) করে এরকম ভালো একটা দলের বিপক্ষে যদি জিততে পারি অবশ্যই এটা গর্বের ব্যাপার। প্রতিটা ক্রিকেটার অনেক পরিশ্রম করেছে। আমাদের প্রস্তুতিও ওই রকম ছিল যে সিরিজ জিতব। কিছু ক্রিকেটার হয়তো পারেনি। কিন্তু দল হিসেবে চিন্তা ছিল কীভাবে সিরিজ জিততে পারি। ওই জায়গা থেকে আমি বলব যে সবার কষ্ট বিফলে যায়নি।’


বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজনাজমুল হোসেন শান্তবাংলাদেশ-পাকিস্তান সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ