Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

চেন্নাই সুপার কিংসের নতুন কোচ জহির খান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১
চেন্নাই সুপার কিংসের নতুন কোচ জহির খান

সংগৃহীত ছবি

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। আইপিএল ২০২৭ মৌসুম থেকে দলটির দায়িত্ব পালন করবেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের পর চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টিফেন ফ্লেমিং। তার জায়গায় দায়িত্ব পেলেন জহির।

নতুন দায়িত্ব পেয়ে জহির বলেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে খেলেছি এবং সেই লড়াইগুলো উপভোগ করেছি। চেপকের সুপারফ্যানদের তৈরি করা পরিবেশও সবসময় বিশেষ। এত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এই দলের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’

জহির খানকে কোচ হিসেবে পেয়ে খুশি সিএসকের মালিক রূপা গুরুনাথ, ‘জহির খানকে প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং তরুণ প্রতিভা গড়ে তোলার অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার দিকনির্দেশনায় দলের মূল কাঠামো আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।’

ভারতের হয়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯২ টেস্ট, ২০০ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলেছেন জহির। ২০১১ বিশ্বকাপে ভারতের শিরোপাজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আইপিএলে ১০০ ম্যাচ খেলার পর কোচিংয়ে যোগ দেন সাবেক এই বাঁহাতি পেসার।

এর আগে ২০২৫ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন জহির। তারও আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট পরিচালক এবং পরে গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে খেলোয়াড় হিসেবে চেন্নাইতে যোগ দিয়েছিলেন ফ্লেমিং। পরের বছর প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তার অধীনে পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জেতে চেন্নাই। রেকর্ড ১২ বার প্লে-অফ এবং ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে দলটি।

তবে সাম্প্রতিক সময়ে বড় সমস্যায় পড়েছে চেন্নাই। ২০২৫ ও ২০২৬ মৌসুমে টানা দুইবার পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে তারা। নেতৃত্ব ও দল পুনর্গঠনের চ্যালেঞ্জও ছিল তাদের সামনে।


জহির খানচেন্নাই সুপার কিংসআইপিএল ২০২৭
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার