Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টেস্টের আগে আজ শুরু প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০১
টেস্টের আগে আজ শুরু প্রস্তুতি ম্যাচ

ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অভ্যাস বাংলাদেশের মানুষের মজ্জাগত। যে দেশে সরকারি কাজে মাটিতে কোদালের প্রথম কোপ পড়ার আগে গাড়ি কেনা হয়, সেখানে অস্ট্রেলিয়ায় অভিজ্ঞতা অর্জন করে আসা খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়াটা খুবই সম্ভব।

মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে ঠিক এক বছর আগে বাংলাদেশ ‘এ’ দল এসেছিল অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য ছিল পরের বছর একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে খেলোয়াড়দের একটু অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। সেই দলের অধিনায়ক হয়ে এসেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। অথচ লিটন দাসের চোটের খবরে তাকে একাদশে নেননি নির্বাচকরা, নিয়েছেন তিন সংস্করণেই জাতীয় দলে জায়গা হারানো জাকের আলি অনিক এবং মাত্রই অভিষেক টেস্ট খেলা অমিত হাসানকে। মাহিদুলকে পাঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ২৭ বছর বয়সেও ‘উদীয়মান’ অঙ্কন দক্ষিণ আফ্রিকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের একাদশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে টেস্ট মেজাজে ব্যাট করেছেন সবশেষ ম্যাচে, মাত্র এক বাউন্ডারিতে ৬৮ বলে ৩৮ রান এই সময়ে এসে টেস্ট ক্রিকেটেও কাঙ্ক্ষিত মানদণ্ড নয়। যাই হোক, গত এক বছরে বাংলাদেশের ক্রিকেটে এত অদলবদল ঘটেছে যে যারা দল সাজান তারাও বদলে গেছেন, তাই ‘কে হায় অতীত খুঁড়ে বেদনা জাগাতে চায়’ নীতিতে কেউ বোধহয় পেছন ফিরে দেখতে চাননি।

আমাদের যে প্র্যাকটিস ম্যাচ আছে, তা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি আসলে অনেক কাজে দেবে আমাদের। খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে -হাসান মাহমুদ

গত আগস্টেও সাইফ হাসানের গায়ে ছিল টেস্ট খেলোয়াড়ের তকমা। টেস্টের উদ্বোধনী ব্যাটার যার পা নড়ে না, এটাই ছিলেন সাইফ হাসান। সেই ভাবনাতেই হয়তো তাকে অস্ট্রেলিয়া সফরের চার দিনের ম্যাচে রাখা হয়েছিল। এক বছরের ভেতর সাইফ নিজেকে টি-টোয়েন্টি দলে থিতু করে ফেলেছেন আর টেস্ট ক্যারিয়ারটা খুব সম্ভবত ডুবে গেছে বুড়িগঙ্গার জলে। কারণ, প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটেও তিনি অনুপস্থিত এক বছরের বেশি সময় ধরে। মাহমুদুল হাসান জয় হতে পারতেন সম্ভাব্য আরেক উদ্বোধনী ব্যাটার, কিন্তু পড়তি ফর্ম তাকে উঠতে দেয়নি অস্ট্রেলিয়ার ফ্লাইটে। অমিত হাসান, হাসান মাহমুদরা ছিলেন আগের সফরে; এবার তারাও আছেন। বিস্ময়করভাবে আছেন মুশফিক হাসান। নির্বাচকরা কি জানতেন, এই সিরিজের আগেই চোট পাবেন নাহিদ রানা?

টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা সাতজনকে নিয়েও সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচটা বাংলাদেশ ‘এ’ ইনিংস ও ১২ রানের ব্যবধানে হেরে গিয়েছিল তিন দিনের মাথায়। তাই প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশও ছেড়ে কথা বলবে না, স্কোয়াডের বেশ কয়েকজনের তা আগেই জানা। হাসান মাহমুদ তাদেরই একজন, গত বছর খেলেছিলেন চার দিনের ম্যাচে। বুধবার অনুশীলন শেষে এই ডানহাতি পেসার বললেন, ‘আমার কাছে মনে হয় যে আমাদের যে প্র্যাকটিস ম্যাচটা আছে, তা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সঙ্গে, পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি আসলে অনেক কাজে দেবে আমাদের। খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে। আজকে (বুধবার) ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। এরপর অবশ্য আমাদের আর সামনে দু-একটা সেশন আছে, বোলিং সেশন আছে। তাই আশা করি, সবার সঙ্গে প্রস্তুতিটা খুব ভালো হবে এবং আমরা ভালো একটা শুরু করতে পারব।’

আজ থেকে ডারউইনের সেই ডিএক্সবি অ্যারেনায় শুরু হচ্ছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।  দুই দলই ১৩ জন করে খেলোয়াড় মাঠে নামাতে সম্মত হয়েছে, তাই এই ম্যাচের প্রথম শ্রেণির মর্যাদা থাকছে না। অস্ট্রেলিয়া দলে আছেন টেস্ট অভিষেকেই জাসপ্রিত বুমরাহর বলে ছক্কা মেরে দেওয়া উদ্বোধনী ব্যাটার স্যাম কনস্টাস। ওয়ানডে ও টি-টোয়েন্টির নিয়মিত মুখ জশ ফিলিপেও আছেন। তবে সবচেয়ে বড় হুমকি হতে পারেন ভিক্টোরিয়ার ব্যাটার ক্যাম্পবেল কেলাওয়ে, এখনো টেস্ট অভিষেক না হলেও বছর চব্বিশের এই তরুণ ঘরোয়া ক্রিকেটে আছেন ভালো ছন্দে।

বুধবারের অনুশীলনে বেশ চনমনে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন দাস ফিরেছেন মাঠে, তাকে উইকেটকিপারের ভূমিকায় দেখা গেছে অনুশীলনে। কোনো অস্বস্তির কথা না জানিয়েই পুরো অনুশীলন শেষ করেছেন লিটন। ডারউইন থেকে প্রধান নির্বাচক হাবিবুল বাশার গণমাধ্যমকে বলেছেন, ‘কোনো অভিযোগ না করেই লিটনকে গোটা অনুশীলন শেষ করতে দেখাটা স্বস্তির। সে অনুশীলন ম্যাচে খেলবে কি না, তা আমরা ম্যাচের দিন সকালে ঠিক করব।’

 

অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকাবাংলাদেশটেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত