Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৩
অভিষেকের তাণ্ডবে উড়ে গেল নিউজিল্যান্ড

সংগৃহীত ছবি

অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। ওয়েলিংটনে স্বাগতিকদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য মাত্র ১৩.২ ওভারে পেরিয়ে যায় সফরকারীরা। তাতে পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত।

টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও শেষদিকে রানের গতি ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ড্যারিল মিচেলের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তোলে তারা। ৫২ বলের ইনিংসটি সাজাতে ৫টি চার ও ৫টি ছক্কা মারেন মিচেল। ফিন অ্যালেন করেন ২৫ বলে ৪০ রান। ভারতের হয়ে একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, নিতিশ কুমার রেড্ডি ও অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক ও বৈভব সূর্যবংশী। মাত্র ৬ ওভারে ১১৮ রান তুলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়ারপ্লেতে নিজেদের নতুন রেকর্ড গড়ে ভারত। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বলে আসে ১৩৩ রান। ১৯ বলে ৪৫ রান করে আউট হন ১৫ বছর বয়সী বৈভব। তার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা

অন্য প্রান্তে ঝড় তোলেন অভিষেক। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি অভিষেকের আরেকটি স্মরণীয় ইনিংস। কাইল জেমিসন নেন ২ উইকেট, তবে ভারতের রান তোলার গতি থামাতে পারেনি নিউজিল্যান্ডের বোলাররা।

শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচেও জয় পাওয়া দলটি এবার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামী ৩০ অক্টোবর অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।



ভারত-নিউজিল্যান্ডঅভিষেক শর্মাবৈভব সূর্যবংশী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা