চোট নিয়ে একাদশের বাইরে মুশফিকুর রহিম
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে একাদশে নেই মুশফিকুর রহিম। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২ টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচে আঙ্গুলের চোটের কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, মুশফিকের চোট গুরুতর কিছু নয়। ২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশ একাদশ থেকে হারাল সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে।



