চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ ৮৯/১
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৯/১। ২৭ ওভার বোলিং করেছে বাংলাদেশ, তুলতে পেরেছে শুধু ব্রেন্ডন কিং এর উইকেট। ১৫ রানে ব্রেন্ডন কিংকে আউট করেছেন হাসান মাহমুদ।
দ্বিতীয় উইকেটে জন ক্যাম্পবেল ও ত্যাগ নারায়ণচন্দরপল ৬০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন। ক্যাম্পবেল তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি (৫৩*) আর ত্যাগনারায়ণ ২১ রানে অপরাজিত।
শেরে বাংলা স্টেডিয়ামে জ্বলে উঠেছে ফ্লাডলাইট, কমে এসেছে প্রাকৃতিক আলো। প্রথম দিনেও শেষ সেশনে বলতে গেলে খেলাই হয়নি, দ্বিতীয় দিনেও উঁকি দিচ্ছে একই শঙ্কা।



