Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

টপ এন্ড টি-টোয়েন্টি

ফাইনালের স্বপ্নভঙ্গ, বাংলাদেশের প্রাপ্তি রুবেল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৪৫
ফাইনালের স্বপ্নভঙ্গ, বাংলাদেশের প্রাপ্তি রুবেল

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনালের বাধা টপকাতে পারল না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর পরাজয়ে শেষ হলো ফাইনাল খেলার স্বপ্ন। তবে বল হাতে বাজিমাত করেছেন মোহাম্মদ রুবেল।

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এইচপি। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় তুলে নেয় ইরফান শুক্কুরের দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ও ভিক্টোরিয়া, নিউজিল্যান্ড ‘এ’ দল, পাকিস্তানের হায়দরাবাদ কিংসমেন এবং নেপালকে হারিয়ে লিগ টেবিল মাতিয়ে রেখেছিল তারা। লিগ পর্বে শুধু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষেই পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন

লরেন্সের ব্যাটে সেঞ্চুরির চেয়েও মূল্যবান ফিফটি

৩০ আগস্ট ২০২৬

দলের সামগ্রিক পারফরম্যান্সের আলো কেড়ে নিয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। পুরো টুর্নামেন্টে বল হাতে দেখিয়েছেন জাদু। ৭ ম্যাচে তার শিকার ২৩ উইকেট, যা গোটা টুর্নামেন্টেরই সর্বোচ্চ। এমনকি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্পিনার জেইডন লেনক্সের (১৩ উইকেট) চেয়েও ১০ উইকেট বেশি নিয়েছেন রুবেল। সেমিফাইনালে তিনি ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩টি শিকার ধরেন।

ব্যাটসম্যানদের তালিকায় আলো ছড়িয়েছেন আরিফুল ইসলাম ও সাব্বির রহমান। ৭ ম্যাচে দুই ফিফটিতে ১৩৮.৬০ স্ট্রাইকরেটে ২১৯ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরিফুল। অন্যদিকে ৭ ম্যাচে ১২৪.৩২ স্ট্রাইকরেটে ১৮৪ রান করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন সাব্বির রহমান। তার ঝুলিতেও রয়েছে দুটি ফিফটি।

আরও পড়ুন

মেসিদের লিগে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

৩০ আগস্ট ২০২৬

বিপরীতে জাতীয় দলে খেলা পরিচিত মুখ শামীম হোসেন ৬ ইনিংসে করেন মাত্র ১০৭ রান, যার অর্ধেকই এসেছিল এক ইনিংসে। জিসান আলম ৬ ম্যাচে ১০২ এবং হাবিবুর রহমান ৭ ম্যাচে মাত্র ৮৫ রান করতে সক্ষম হন। দলের অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার ইরফান শুক্কুরও ৬ ইনিংসে ব্যাট করে করতে পেরেছেন শুধু ৭২ রান।


টপ এন্ড টি-টোয়েন্টিমোহাম্মদ রুবেলবাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    advertiseadvertise