Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টেস্ট অভিষেকেই ৬ উইকেট, ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতের সুতার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৪:৪৭
টেস্ট অভিষেকেই ৬ উইকেট, ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতের সুতার

সংগৃহীত ছবি

ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নাম লেখালেন বাঁহাতি স্পিনার মানব সুতার। অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে ফাইফার নিয়ে আফগানদের প্রথম ইনিংস মাত্র ১৫২ রানে গুটিয়ে দিয়েছেন রাজস্থান ও গুজরাট টাইটানসের এই স্পিনিং অলরাউন্ডার। এতে ভেঙে গেছে ৪৭ বছরের পুরনো একটি রেকর্ড।

আজ সোমবার মোহালির কাছে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে মানব এই কীর্তি গড়েন। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪১২ রানের বিশাল লিড পাওয়ায় আফগানিস্তানকে ফলো-অন করিয়েছিল ভারত। তাই আজ লাঞ্চ বিরতির ঠিক আগেই আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে বাধ্য হয়েছে হাশমতুল্লাহ শাহিদির দল।

আরও পড়ুন

সূর্যবংশীকে এখনই টেস্ট ক্রিকেটে চান না সৌরভ

২৭ মে ২০২৬

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়া সপ্তম ভারতীয় এবং সব মিলিয়ে দশম বোলার এখন মানব। ভারতের হয়ে এর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন লেগ স্পিনার অমিত মিশ্র, ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ, দীর্ঘ ১৬ বছর ও চলতি দশকে (২০২০-২০২৯) প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্ট অভিষেকেই ৫ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন মানব। এর পাশাপাশি টেস্ট অভিষেকে ভারতের হয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন মানব। ৬ উইকেট শিকার করতে তিনি খরচ করেছেন মাত্র ৩৩ রান। বাঁহাতিদের মধ্যে ভারতের হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল দিলিপ দোশির। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

আরও পড়ুন

‘বিগ থ্রি’র বিপক্ষে বেশি বেশি টেস্ট আয়োজনের দাবি নাজমুলের

২০ মে ২০২৬

ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট নিয়ে আফগানদের কোণঠাসা করে রেখেছিলেন মানব। আজ তৃতীয় দিনে এসে নিজের ঝুলিতে যোগ করেন আরও ৩ উইকেট। প্রথমে শরফুদ্দিন আশরাফকে রিশাভ পান্তের ক্যাচ বানিয়ে ফাইফারের দিকে এগিয়ে যান। এরপরের ওভারে আফগানদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করা রহমত শাহকে বোল্ড করে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। লাঞ্চের আগেই শেষ হয় আফগানদের প্রথম ইনিংস। এই মুহূর্তে তারা ইনিংস পরাজয় এড়াতে লড়াই করছে, যদিও ৯৩ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট।

টেস্ট ক্রিকেটমানব সুতারভারত-আফগানিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    advertiseadvertise