মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

আবদুল গাফফার সাকলায়েন
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার আবদুল গাফফার সাকলায়েন। আজ টপ এন্ড টি-টোয়েন্টির ম্যাচে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। তার বোলিংয়ে চাপে পড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ২০ ওভারে ১৬৪ রান তুলতে সক্ষম হয়। যদিও সাকলাইনের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল। রান তাড়ায় ১৪৩ রানে থেমে ২১ রানে হারতে হয় তাদের। জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা সাকলায়েন সাম্প্রতিককালে বাংলাদেশের পেস বোলিংয়ের সম্ভাবনাময় মুখ হিসেবে নিজেকে তুলে ধরছেন।






