Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়ানডেতে রোহিত-সূর্যবংশীর ওপেনিং জুটির দাবি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৫:৫৫
ওয়ানডেতে রোহিত-সূর্যবংশীর ওপেনিং জুটির দাবি

বৈভব সূর্যবংশী ও রোহিত শর্মা- ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্ম।

জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোড়ন সৃষ্টি করেছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তার এই অভাবনীয় সাফল্যে মুগ্ধ হয়ে ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার বলেছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই সূর্যবংশীকে ভারতের ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি রোহিত শর্মার সঙ্গে তাকে ইনিংস উদ্বোধনের দায়িত্ব দেওয়ারও দাবি তুলেছেন তিনি।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮৮ বছর বয়সী সাবেক এই তারকা ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে নিজের এমন ভাবনার কথা জানান। তিনি বলেছেন, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টির মধ্যে মানুষ কেন এত পার্থক্য করে আমি বুঝি না, কারণ আমার কাছে ফুলটস মানে ফুলটসই। সে রান পাচ্ছে এবং ইনিংস ওপেন করার আত্মবিশ্বাস তার রয়েছে। সে যত ম্যাচ আমাদের জেতাবে, তার চেয়ে কম হারাবে। সে যখন এমন দারুণ শুরু এনে দেয়, তখন অন্য ব্যাটারদের ইনিংস লম্বা করার সুযোগ তৈরি হয়।’

আরও পড়ুন

সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

২৭ জুলাই ২০২৬

ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের পরামর্শ দিয়ে এই সাবেক ক্রিকেটার বললেন, বর্তমান ওপেনার শুবমান গিলকে চার নম্বরে খেলানো উচিত। তার মতে, ‘সবচেয়ে আদর্শ পরিস্থিতি হলো শুবমান গিল ও বৈভব সূর্যবংশী ওপেন করবে। তবে গিল দলের সেরা ব্যাটার হওয়ায় তাকে চারে খেলানো যেতে পারে। গিল বল শূন্যে ভাসাতে পছন্দ করে না। তা ছাড়া রোহিতের সঙ্গে সূর্যবংশী নামলে একটি বাঁহাতি-ডানহাতি ওপেনিং কম্বিনেশন তৈরি হবে, যা ওয়ানডেতে দারুণ কার্যকর। তিনে বিরাট কোহলি এবং চারে গিল নামলে আমাদের ব্যাটিং লাইনআপ অনেক বেশি শক্তপোক্ত হবে।’


তরুণ এই বিস্ময়বালককে নিয়ে ফারুখ ইঞ্জিনিয়ার আরও যোগ করেন, ‘সূর্যবংশীর মতো ব্যাটারদের ওপেনিংয়ে খেলানোই ভালো, কারণ তারা মাঠের গ্যাপগুলো দারুণভাবে কজে লাগাতে পারে। সে একজন জিনিয়াস। ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটাররা কোনো প্রচলিত বইয়ের নিয়মে চলতেন না। সূর্যবংশীকে নিয়ে অতিরিক্ত কোচিং করানোর দরকার নেই। তাকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ সে ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ।’

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ফিফটিতে মোট ১৫১ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন আইপিএল মাতানো সূর্যবংশী। তার এমন ধারাবাহিক পারফরম্যান্সের পরেই তাকে ওয়ানডে দলে নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

বৈভব সূর্যবংশীরোহিত শর্মাওয়ানডে ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন