টেস্ট চ্যাম্পিয়নশিপ
ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

সংগৃহীত ছবি
সমীকরণটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের হতাশার পরেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা কাগজে কলমে বাঁচিয়ে রাখতেও দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত একটি জয়ের দরকার ছিল বাংলাদেশের। জয় তো এলোই না, সেঞ্চুরিয়ন টেস্টে মাত্র তিন দিনে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দল। আর এই হারেই শেষ হয়ে গেল এবারের চক্রে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে ৩৬.৬৭% পয়েন্ট বাংলাদেশের। এক ধাপ পিছিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ২ ম্যাচ জিতলেও বাংলাদেশ পয়েন্ট পাবে ৪৭.২২%। তবুও ফাইনালে খেলা হবে না তাদের। এত কম পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কেউ কখনও ফাইনাল খেলতে পারেনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। দারুণ এক সিরিজ জয়ে ৭৭.৭৮% পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের পথে তারা এগিয়ে গেছে আরেক ধাপ।
৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে নিউজিল্যান্ড। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভারত।



