Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জ্যাকবসের বিশাল কীর্তি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:৫৬
শেয়ার করুন:
জ্যাকবসের বিশাল কীর্তি

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি করেছেন বেভন জ্যাকবস। সেই সেঞ্চুরিটাই ইতিহাস হয়ে গেল তার জন্য। প্রতিপক্ষের বোলারদের তুলাধুনা করে পা রাখেন ডাবল সেঞ্চুরিতে।

নিউজিল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে অকল্যান্ডের হয়ে বৃহস্পতিবার ঝড় তোলেন জ্যাকবস। ওটাগোর বিপক্ষে ১৩৭ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

অকল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফোর্ড ট্রফিতে দ্বিশতক ছোঁয়া ইনিংসটি খেলার পথে ২১ ছক্কা ও সাতটি চার মারেন জ্যাকবস। অল্পের জন্য লিস্ট ‘এ’ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ভাঙতে পারেননি ২৪ বছর বয়সি কিউই ব্যাটসম্যান।

৫০ ওভারের ক্রিকেটে জ্যাকবসের চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল একজন, অস্ট্রেলিয়ার ডি আর্চি শর্ট। ২০১৮ সালে ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার দিন ২৩টি ছক্কা হাঁকান তিনি।

শর্ট ও জ্যাকবস ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ২০ ছক্কা মারতে পারেননি আর কেউ। ফোর্ড ট্রফিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান জ্যাকবস। তার আগে এই ক্লাবে নাম লেখান জেমি হাউ (২২২) ও চ্যাড বয়েস (২০৫)। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মার্টিন গাপটিলের (২৩৭*)। তার পরেই আছেন নারী ক্রিকেটার অ্যামেলিয়া কার (২৩২*)।

২৪ রানে যখন দ্বিতীয় উইকেট হারায় অকল্যান্ড, তখন ক্রিজে যান জ্যাকবস। দশম বলে রানের খাতা খোলেন তিনি। প্রথম ২৮ বলে করেন ৯ রান। পরে একের পর এক ছক্কা উড়িয়ে ৫৭ বলে ফিফটি স্পর্শ করেন জ্যাকবস। তার ইনিংসের প্রথম সাতটি বাউন্ডারিই ছক্কা। ৯৯ থেকে ম্যাথু ব্যাকনকে চার মেরে ৯৭ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন এই ব্যাটসম্যান।

পরে তাণ্ডব চালান জ্যাকবস। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে যেতে তার লাগে কেবল ৪০ বল। ইনিংসের শেষ ওভারে জ্যাক কামিংয়ের ওপর ঝড় বইয়ে দেন তিনি। ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩০ রান নিয়ে ১৭২ থেকে দ্বিশতকে পৌঁছে যান জ্যাকসব।

তিনি ছাড়া ফিফটি করতেও পারেননি আর কেউ। ৮ উইকেটে ৩৩৪ রান করে অকল্যান্ড। পরে ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে এই রান ৫ বল বাকি থাকতে টপকে যায় ওটাগো।

 

নিউজিল্যান্ডজ্যাকবসক্রিকেট রেকর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি