Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ধোনিকে নিয়ে বাংলাদেশ সফরের অজানা গল্প শোনালেন টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২
শেয়ার করুন:
ধোনিকে নিয়ে বাংলাদেশ সফরের অজানা গল্প শোনালেন টেন্ডুলকার

২০০৪ সালে ঢাকায় তৃতীয় ওয়ানডের একটি মুহূর্তে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রাজিন সালেহ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ মৌসুমের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) এই কিংবদন্তির অবসরের ঘোষণার পর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন ক্রিকেট-বিশ্বের তারকারা। তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ধোনিকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। করেছেন বাংলাদেশ সফরের স্মৃতিচারণ।

আইপিএল ২০২৭-এর খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার চেন্নাই সুপার কিংস জানায়, ৪৫ বছর বয়সী ধোনি খেলোয়াড় হিসেবে অবসর নিচ্ছেন এবং ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় দুই দশক আগে ২০০৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় দল। সেই সফরে প্রথমবার ধোনির বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং টেন্ডুলকার।

আরও পড়ুন

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

১৯ নভেম্বর ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে শচীন জানান, কীভাবে বাংলাদেশে ধোনির পাওয়ার-হিটিং ক্ষমতা দেখে তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে তার প্রতিভার কথা বলেছিলেন। শচীন লেখেন, ‘বাংলাদেশে এমএসের ব্যাটিং দেখার কথা এখনো আমার মনে আছে। তখন সৌরভকে বলেছিলাম, ওর পাওয়ার-হিটিংয়ে বিশেষ কিছু আছে। দেখেই বোঝা যেত ওর মধ্যে বিরল এক প্রতিভা রয়েছে। এরপর কী অসাধারণ এক ক্যারিয়ার সে কাটাল!’

ভারতীয় ড্রেসিংরুমে ধোনির সঙ্গে কাটানো সোনালি দিনগুলোর কথা উল্লেখ করে মাস্টার ব্লাস্টার আরও লেখেন, ‘তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্তের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আমি সবসময় বিশ্বাস করতাম তুমি বিশেষ কিছু করবে, আর তুমি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছ। ভারতীয় ক্রিকেটকে তুমি তোমার সেরাটা দিয়েছ এবং তোমার সঙ্গে এই যাত্রার সঙ্গী হতে পারাটা দারুণ ছিল। ওয়েল প্লেড, এমএস!’

আরও পড়ুন

হঠাৎ করেই ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

১৯ নভেম্বর ২০২৬

উল্লেখ্য, ২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। অভিষেক ম্যাচে শূন্য রানে রানআউট হয়েছিলেন। সিরিজের বাকি দুই ম্যাচে ১২ এবং ৭ রান করেন। তবু সেই সফরেই তার শটের জোর ও ব্যাটিংয়ের ধরন নজর কেড়েছিল শচীন ও সৌরভের। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী নিলামে তৎকালীন রেকর্ড ১.৫ মিলিয়ন ডলারে ধোনিকে দলে ভিড়িয়ে অধিনায়ক করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর থেকেই তিনি হয়ে উঠেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির সমার্থক।  

মহেন্দ্র সিং ধোনিশচীন টেন্ডুলকারচেন্নাই সুপার কিংস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’