Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জোহানেসবার্গ টেস্ট

হঠাৎ করেই ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৯
শেয়ার করুন:
হঠাৎ করেই ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। আলোর স্বল্পতায় প্রায় ৮০ মিনিট আগেই দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে টাইগাররা এখনো ৫৭ রানে পিছিয়ে। লিটন দাস ১২ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন।

গতকাল চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১২৪.১ ওভার ব্যাট করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানে অল-আউট হয়েছিল। ইবাদত হোসেনের বলে লং অফে হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে পেটারসন আউট হলে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। এতে প্রথম ইনিংসে তাদের লিড হয় ১৫৭ রানের। বাংলাদেশের হয়ে ১১৮ রানে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে নেন তাসকিন আহামেদ আর মেহেদী মিরাজ।

আরও পড়ুন

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন শুবমান গিল

১৯ নভেম্বর ২০২৬

উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ৮ ডিসমিসাল নিয়ে বিশ্বরেকর্ড গড়েন লিটন দাস। তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই প্রোটিয়া বোলারদের চাপে পড়ে বাংলাদেশ। দুইবার জীবন পেয়ে ওপেনার মাহফিজুল ইসলাম করেন ৩২ রান। আরেক ওপেনার তানজিদ (৪) তো দুই অংকেই যেতে পারেননি! প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুমিনুল হক অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন মাত্র ১ রানে।

৯ ওভার কোনো বাউন্ডারিই মারতে পারেনি বাংলাদেশ! অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ রানে সাইমন হারমারের বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এছাড়া দলীয় ৮৭ রানে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়কে (৫) ফিরিয়ে উল্লাসে মেতে ওঠেন কাগিসো রাবাদা। এই বিপর্যয়ের পাশাপাশি  দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৭তম ওভারে ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে মারার অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশকে।

আরও পড়ুন

জোহানেসবার্গে লিটন-ম্যাজিক, সেঞ্চুরির পর ডিসমিসালে বিশ্বরেকর্ড

১৮ নভেম্বর ২০২৬

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর টানা চার টেস্টে জয়হীন বাংলাদেশ। এর মধ্যে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে লিটন দুই ইনিংসে ৮ ক্যাচ ও দুই ফিফটি-সেঞ্চুরি করলেও সেদিকুল্লাহ আতালের স্টাম্পিং মিসের পর ম্যাচটি ড্র হয়; ঢাকা ও সিলেটে সাদমান ইসলাম এবং তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির পরও জয় আসেনি। ওয়ান্ডারার্সেও প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪০০ রান করলেও নির্বিষ বোলিং ও মিসফিল্ডিংয়ে এখন ইনিংস হারের মুখে।

জোহানেসবার্গ টেস্টদক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার