২০০ উইকেটে রশিদ যেখানে 'প্রথম'

সংগৃহীত ছবি
অভিষেকের পর থেকে এই ফরম্যাটে তিনি ভয়ঙ্কর। টি-টোয়েন্টি ফরম্যাটটা যেন রশিদ খানের সবচেয়ে প্রিয়। সেই ফরম্যাটেই নতুন ইতিহাস গড়লেন এই আআফগান স্পিনার। এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট পেলেন রশিদ।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন রশিদ। ইনিংসের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০ উইকেট পূর্ণ করেন এই স্পিনার।
এই মাইলফলকে পৌঁছাতে রশিদের লেগেছে মাত্র ১২০ ম্যাচ। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ১৫৩ ম্যাচে তার উইকেট ১৭১। রশিদের চেয়ে এখনো ২৯ উইকেটে পিছিয়ে আছেন ইংলিশ স্পিনার।
টি-টোয়েন্টিতে রশিদের বোলিং গড় ১৩.৯৬ এবং ইকোনমি রেট ওভারপ্রতি প্রায় ৬.১৩। এখন পর্যন্ত দুটি পাঁচ উইকেটের ইনিংস রয়েছে তার, সেরা বোলিং ৩ রানে ৫ উইকেট।



