Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে আইপিএল কাটালেন বুমরা?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:১১
কেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে আইপিএল কাটালেন বুমরা?

ফাইল ছবি

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজ রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে একাদশে নেই জসপ্রিত বুমরা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই যেমন পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করতে যাচ্ছে, তেমনই বিশ্বসেরা এই পেসার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুমটি কাটিয়েছেন। এবারের আসরে ১৩ ম্যাচে তার উইকেট মাত্র ৪টি, বোলিং গড় আকাশছোঁয়া ১০২.৫০! কিন্তু বুমরার কেন এই হাল?

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরার এই অফ-ফর্মের পেছনে বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন। তার মতে, কোনো একক কারণে নয়, বরং চোটের ধকল, প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশল এবং অন্য বোলারদের ব্যর্থতার মারপ্যাঁচেই আটকে গেছেন বুমরা। আইপিএলর আগমুহূর্তে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া বুমরার ইনজুরি সমস্যাও আছে।

আরও পড়ুন

আইপিএলে চার দল খেলবে মাঠে, এক দল থাকবে প্রার্থনায়

২৪ মে ২০২৬

আইপিএলে এর আগে কখনই এত খারাপ সময় কাটেনি বুমরার। দলের সেরা পেসারকে নিয়ে জয়াবর্ধনে বলেছেন, ‘বিশ্বকাপ থেকে ফেরার পর ওর কিছুটা চোটের সমস্যা ছিল। এ কারণে প্রথম ৪-৫টি ম্যাচে ওর ওয়ার্কলোড কম রেখে ধীরে ধীরে বাড়ানো হয়েছে। চোটের কারণেই শুরুর দিকে ওর বোলিংয়ের গতি কমে গিয়েছিল। চোট সামলে বল করতে গিয়ে তার বোলিংয়ের ধারও কমে গেছে।’

ইনজুরির কারণে বুমরার চেনা রান-আপেও সমস্যা তৈরি হয়েছিল। এবার তিনি রেকর্ড ৭টি নো-বল করেছেন, যা এই মৌসুমে যেকোনো বোলারের জন্য সর্বোচ্চ। বুমরার উইকেট না পাওয়ার পেছনে প্রতিপক্ষ দলগুলোর ব্যাটিং কৌশলকেও বড় কারণ মনে করছেন জয়াবর্ধনে। অন্যপ্রান্ত থেকে মুম্বাইয়ের বাকি বোলাররা চাপ সৃষ্টি করতে না পারায় প্রতিপক্ষ ব্যাটাররা বুমরার ওভারে কোনো ঝুঁকিই নেয়নি, যদিও বৈভব সূর্যবংশীর হাতে বেদম মার খেতে হয়েছে তাকে।

আরও পড়ুন

এবার আইপিএলে ছক্কার রেকর্ড সূর্যবংশীর

১৮ মে ২০২৬

পরিসংখ্যানও বলছে, বুমরা তার প্রধান অস্ত্র স্লোয়ার (৮২টি) এবং ইয়র্কার (৩১টি) দিয়ে এবার একটি উইকেটও পাননি। উল্টো এই মৌসুমেই তিনি ক্যারিয়ারের সবচেয়ে বেশি ৪৩টি বাউন্ডারি এবং যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১২টি ছক্কা হজম করেছেন। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে বুমরাকে দিয়ে বোলিং উদ্বোধন না করিয়ে ইনিংসের ৫ নম্বর ওভার থেকে বোলিংয়ে আনা হয়েছিল। এতেও কাজ হয়নি।

খারাপ পারফরম্যান্সের পরও বুমরার ইতিবাচক মানসিকতার প্রশংসা করে জয়াবর্ধনে বলেন, ‘বুমরা অভিজ্ঞ ক্রিকেটার। সে নিজেও জানে যে, সে ফর্মে নেই। সে হাসিমুখে এসে বলত, “কোচ, এই কৌশল কাজে লাগেনি, চলুন অন্য কিছু চেষ্টা করি।” শেষ ৪-৫টি ম্যাচে ও আবার ১৪০-১৪২ কিমি গতিতে বল করেছে এবং চেনা ছন্দে ফিরেছে। দুর্ভাগ্যবশত আমাদের জন্য এই মৌসুমটি শেষ হয়ে গেছে। তবে বুমরাকে নিয়ে চিন্তার কিছু নেই। সে শক্তিশালীভাবেই কামব্যাক করবে।’

জসপ্রিত বুমরাআইপিএলমুম্বাই ইন্ডিয়ান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা