Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ব্রেট লি

ভারতের বাইরে সবার প্রশ্ন সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫১
শেয়ার করুন:
ভারতের বাইরে সবার প্রশ্ন সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫?

ভারতের ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে যেরকম আলোচনা চলে, পাশাপাশি চলে তার বয়স নিয়ে ‘গবেষণা’। তবে এই কিশোর ব্যাটার বৈভবের বয়স নিয়ে যতই সংশয় থাকুক, তার অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা এবং দক্ষতা এসব বিতর্ককে ছাপিয়ে অনেক দূরে চলে গেছে। এমন মন্তব্যই করেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব ব্রেট লি।

এনডিটিভি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এক পডকাস্টে অংশ নিয়ে বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। তিনি বলেন, ‘ভারতের বাইরে সবাই প্রশ্ন করে—সে কি সত্যিই ১৫ বছরের? সম্ভবত এটিই এখন সারা বিশ্বে সবচেয়ে বড় আলোচনার বিষয়। তবে সে ১৫ বছরের হোক, কিংবা ১৭ বা ১৮; তাতে আমার কিছুই যায় আসে না। এই ছেলেটি দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য সে এক দারুণ আবিষ্কার এবং সে ভবিষ্যতে আরও অনেক বড় ও ভালো কিছু অর্জন করতে চলেছে।’

আরও পড়ুন

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

০৯ আগস্ট ২০২৬

বৈভবের ব্যাটিং দক্ষতার প্রশংসা করে লি আরও বলেন, ‘সে খুব অল্প বয়সেই আইপিএলে আলো ছড়িয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে ম্যাচটিতে সে ৯৭ রানের ইনিংসটি খেলেছিল, সেখানে সে অস্ট্রেলিয়ান বোলারদের মুখোমুখি হয়েছিল। বোলাররা তখন আগুনঝরা গতিতে বোলিং করছিল, আর বৈভব একের পর এক হুক করছিল। সে ক্লাসিক সব ক্রিকেটীয় শট খেলছে এবং তার শরীরে এত শক্তি কোত্থেকে আসে, কে জানে!’

তরুণ এই তারকার ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে অজি কিংবদন্তি বলেন, ‘তার ফর্ম বা ব্যাটিং নিয়ে কোনো সমস্যা হবে না, যা ভাবার সেটা তার মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ভাবতে হবে। সে তো এখনো একটি কিশোর। তাকে আরও কিছুদিন বাচ্চা থাকতে দিন এবং তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না।’

আরও পড়ুন

নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবল

০৯ আগস্ট ২০২৬

বৈভবের মতো আক্রমণাত্মক ব্যাটারের বিপক্ষে নিজের পরিকল্পনা কেমন হতো, তা জানিয়ে ব্রেট লি রসিকতা করে বলেন, ‘কেউ যদি হুক বা পুল শট খুব ভালো খেলে, তবে আমি সেটা উপভোগ করতাম। কারণ এমন ব্যাটারের বিপক্ষে প্রকৃত লড়াই হয়। তাই আমি ডিনামাইট বা শর্ট পিচ বল দিয়ে তার বুক বরাবর বা হেলমেটে একটা মারতাম এবং দেখতাম সে কী করে। সে হয়তো আমার বলে ছক্কাও হাঁকাতে পারত, তবে তাতে আমি হতোদ্যম হয়ে তাকে শর্ট বল করা বন্ধ করতাম না।’

বৈভব সূর্যবংশীব্রেট লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা