ভারতের ব্যাটিং সেনসেশন
বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে যেরকম আলোচনা চলে, পাশাপাশি চলে তার বয়স
নিয়ে ‘গবেষণা’। তবে এই কিশোর ব্যাটার বৈভবের বয়স নিয়ে যতই সংশয়
থাকুক, তার অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা এবং দক্ষতা এসব বিতর্ককে ছাপিয়ে অনেক দূরে চলে
গেছে। এমন মন্তব্যই করেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব ব্রেট লি।
এনডিটিভি স্পোর্টসের প্রতিবেদন
অনুযায়ী, সাম্প্রতিক এক পডকাস্টে অংশ নিয়ে বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার
সাবেক এই পেসার। তিনি বলেন, ‘ভারতের বাইরে সবাই প্রশ্ন করে—সে কি স...