Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ভারতের দলে সুযোগ পেলেন শেবাগ-দ্রাবিড়পুত্র

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
ভারতের দলে সুযোগ পেলেন শেবাগ-দ্রাবিড়পুত্র

সংগৃহীত ছবি

দুজনের বাবা ভারতের ক্রিকেট ইতিহাসের দুই কিংবদন্তি। এবার তাদের পথ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিতি গড়ার সুযোগ পাচ্ছেন বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলেরা। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।

আগামী ৪ নভেম্বর ওমানের মাসকাটে শুরু হবে যুব এশিয়া কাপ। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে ভারতের নেতৃত্ব দেবেন লক্ষ রাইচান্দানি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যশবর্ধন চৌহান।

আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে।

টুর্নামেন্টের আগে প্রস্তুতিটাও ভালো হয়েছে ভারতীয় যুবাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ চার দিনের সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজেও প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ২৫০ রান করে নজর কেড়েছেন অধিনায়ক রাইচান্দানি। প্রথম ম্যাচেই খেলেছেন ২৪০ রানের ইনিংস। আর ওয়ানডে সিরিজে দুই ইনিংসে ১৭৬ রান করেছেন সহ-অধিনায়ক চৌহান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি।

দলে জায়গা পাওয়া আর্যবীরও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার সংগ্রহ ১০৯ রান। অন্যদিকে উইকেটকিপার অন্বয় দুই ম্যাচে করেছেন ৪৭ রান। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে আগের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতের ১৫ সদস্যের দল: লক্ষ রাইচান্দানি (অধিনায়ক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), রজত বাঘেল (উইকেটকিপার), ভি. যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

বীরেন্দর শেবাগরাহুল দ্রাবিড়আর্যবীর শেবাগঅন্বয় দ্রাবিড়অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপভারত ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ