Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্মৃতি মান্ধানা

ভারতীয় রানমেশিনের জোড়া বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
ভারতীয় রানমেশিনের জোড়া বিশ্বরেকর্ড

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। উইমেন’স এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়ের রাতে ব্যাট হাতে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ৬৪ বলে ১৪ চার ও সাত ছক্কায় ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মান্ধানা। নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান এবং সর্বাধিক সেঞ্চুরির মালিক এই ভারতীয় রানমেশিন। এর আগে ভারতের কিংবদন্তি অধিনায়ক মিতালি রাজ ১০ হাজার ৮৬৮ রান নিয়ে মেয়েদের ক্রিকেটের সর্বাধিক রানের মালিক ছিলেন। তাকে ছাড়িয়ে যেতে গতকাল মান্ধানার প্রয়োজন ছিল ১১৩ রান।

আরও পড়ুন

পাকিস্তানের ক্রিকেট নিয়ে পুরো বিশ্ব জোরে জোরে হাসছে

০৪ সেপ্টেম্বর ২০২৬

শুধু রান নয়, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন মান্ধানা। গতকাল ১৮তম সেঞ্চুরি করে তিনি উঠলেন নতুন চূড়ায়। অস্ট্রেলিয়ার ম্যাগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের ১৭টি করে সেঞ্চুরি আছে। বর্তমানে তার নামের পাশে রয়েছে ১০ হাজার ৮৮০ রান। এছাড়া ভারতের প্রথম নারী ব্যাটার তিনি হিসেবে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করলেন। বর্তমান অধিনায়ক হারমানপ্রিত কৌরের একটি ছাড়া আর কারও এই ফরম্যাটে সেঞ্চুরি নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানিয়ে মান্ধানা বলেন, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন ঠিক জানি না কোন রেকর্ড ভাঙছি, কারণ আমার সঠিক রান কত হয়েছিল সেটাও আমার মাথায় ছিল না। তবে পেছনের দিকে তাকালে বলব, এটি ভারতীয় ক্রিকেটের জন্য একটি দুর্দান্ত দিন। মিতালি দিদি একজন কিংবদন্তি এবং রোল মডেল। আমরা সবাই তাকে দেখেই বড় হয়েছি, তাই রানের তালিকায় তাকে ছাড়িয়ে যাওয়া এমন এক কিছু যা আমি কখনো কল্পনাও করিনি।’

আরও পড়ুন

শানাকার ৩৯ বলের সেঞ্চুরিতে সিপিএলে নতুন ইতিহাস

০৪ সেপ্টেম্বর ২০২৬

এই ইনিংস দিয়ে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ৯৫টি ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন মান্ধানা। তিনি ছাড়িয়ে গেছেন ৮৯ ছক্কার মালিক হারমানপ্রিতকে। তবে এক ইনিংসে হারমানপ্রিতের সর্বোচ্চ ৮ ছক্কার রেকর্ড তিনি ভাঙতে পারেননি। উল্লেখ্য, এশিয়া কাপে নিজেদের পরবর্তী হাই-ভোল্টেজ ম্যাচে আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

স্মৃতি মান্ধানানারী ক্রিকেটবিশ্বরেকর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    advertiseadvertise