লিটনের জায়গায় জাকের
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
ঢাকা টেস্টে উইকেটকিপিং করছেন না লিটন দাস। তার বদলে উইকেট এর পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন জাকের আলি অনিক। হাসান মাহমুদ এর বলে ব্রেন্ডন কিং এর ক্যাচটা তিনি ধরেছেন, দিয়েছেন ব্রেক থ্রু।
বিসিবি থেকে প্রেরিত বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ' লিটন দাস বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ডান কনুইতে আঘাত পাওয়ার পর সেখানে আঘাতজনিত ক্ষত তৈরি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাকের আলী অনিক বদলি উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।'
বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৭২ রানে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ১০ ওভার শেষে করেছে ১ উইকেটে ৪৩ রান। ২০ বলে ১৫ রান করে আউট হয়েছেন ব্রেন্ডন কিং। ব্যাট করছেন জন ক্যাম্পবেল ১৯* ও ত্যাগনারায়ণ চন্দরপাল ৯*।



