Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

২৯ বছর আগের ১৩ এপ্রিল, ক্রিকেটে ইতিহাস গড়েছিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬
২৯ বছর আগের ১৩ এপ্রিল, ক্রিকেটে ইতিহাস গড়েছিল বাংলাদেশ

আইসিসি ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক আকরাম খান। (ছবিটি এআইয়ের মাধ্যমে উন্নত করা হয়েছে)

বাংলাদেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট বলা হয় ১৯৯৭ আইসিসি ট্রফি জয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর, যেখানকার মানুষের ক্রিকেট নিয়ে কোনো মাথাব্যথা নেই, সেই ভেন্যুতে কেনিয়াকে হারিয়ে দিয়েছিল আকরাম খানের দল। রেডিওতে ধারাভাষ্য শোনার সেই দিনগুলোতেই দেশে জনপ্রিয়তা পেতে শুরু করেছিল ক্রিকেট। সেই ট্রফি না জিতলে হয়তো বাংলাদেশের ক্রিকেট এতদূর এগিয়ে যেতেই পারত না। ফেসবুকে ২৯ বছর আগের সেই দিনটির স্মৃতিচারণ করেছেন খালেদ মাসুদ পাইলট।

১৯৯৭ সালের সালের ১৩ এপ্রিল আইসিসি ট্রফি ফাইনালে কেনিয়ার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। স্কটল্যান্ডকে সেমিফাইনালে হারিয়েই বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাংলাদেশ। আর ফাইনালে কেনিয়ার বিপক্ষে শেষ বলের রুদ্ধশ্বাস জয়ে নিশ্চিত হয় আইসিসি ট্রফি।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে ওয়াসিম আকরাম-সাঈদ আনোয়ারদের মহাশক্তিধর পাকিস্তানকে হারিয়ে পুরো পৃথিবীকে চমকে দেন আকরাম-বুলবুল-খালেদ মাহমুদ-হাসিবুল হোসেন শান্তরা। ক্রিকেটবিশ্বে বার্তা যায়, টিম টাইগার আসছে। আজকের সাকিব-তামিমদের মতো সুপারস্টারদের বীজ বপন হয়েছিল সেই আইসিসি ট্রফিতেই।

সোশ্যাল মিডিয়ায় পাইলট লিখেছেন, ‘২৯ বছর আগের ১৩ই এপ্রিল- আজকের এই দিনটা। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক জয়! আমি গর্বিত, কারণ আমি ছিলাম সেই দলের একজন সদস্য—বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে মাঠে নেমেছিলাম দেশকে গর্বিত করার স্বপ্ন নিয়ে। আজও চোখে ভাসে জয়ের পর মাঠের উল্লাস, দেশের কোটি মানুষের ভালোবাসায় ভেসে যাওয়ার অনুভূতি, আর দেশে ফিরে পাওয়া সেই অবিস্মরণীয় সংবর্ধনা।’

পাইলট আরও লিখেছেন, ‘সেই মুহূর্তগুলো আজও হৃদয়ে গেঁথে আছে, আর যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, আজও যারা বাংলাদেশ ক্রিকেটকে হৃদয়ে ধারণ করেন—আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করবেন, আমরা যেন সবসময় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে নিজেদের সেরাটা দিতে পারি। কার কার মনে আছে সেই দিনের মুহূর্ত? কমেন্টে জানাবেন—আপনার স্মৃতি, আপনার অনুভূতি।’ 

আইসিসি ট্রফিআকরাম খানকেনিয়া১৯৯৭ আইসিসি ট্রফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়