বাংলাদেশের ক্রিকেটের টার্নিং
পয়েন্ট বলা হয় ১৯৯৭ আইসিসি ট্রফি জয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর, যেখানকার মানুষের ক্রিকেট
নিয়ে কোনো মাথাব্যথা নেই, সেই ভেন্যুতে কেনিয়াকে হারিয়ে দিয়েছিল আকরাম খানের দল। রেডিওতে
ধারাভাষ্য শোনার সেই দিনগুলোতেই দেশে জনপ্রিয়তা পেতে শুরু করেছিল ক্রিকেট। সেই ট্রফি
না জিতলে হয়তো বাং...