আব্দুল্লাহর শতকে অনূর্ধ্ব-২৩-এর বিশাল জয়
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ২১৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। ১১টি চার ও ২ ছয়ের সাহায্যে ৯৩ বলে ১০১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আব্দুল্লাহ। ৯৩ বলে ৭৬ রান করেছেন রিজান হোসাইন। তাদের ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে অর্ধেক রানও করতে পারেনি অনূর্ধ্ব-১৭ দল। মাত্র ১৩০ রানেই থামে তারা। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন স্বাধীন ইসলাম।





