Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বোমা ফাটালেন ব্যানক্রফট

কামিন্সসহ সবাই শিরীষ কাগজের কথা জানতেন!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
শেয়ার করুন:
কামিন্সসহ সবাই শিরীষ কাগজের কথা জানতেন!

অস্ট্রেলিয়ান ক্রিকেটের কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে চলমান বিতর্ক এবার আরও ভয়াবহ রূপ নিল। এতদিন চুপ থাকলেও এবার সরাসরি নীরবতা ভাঙলেন ২০১৮ সালের সেই ঘটনার কেন্দ্রীয় চরিত্র ক্যামেরন ব্যানক্রফট। এক বিস্ফোরক বিবৃতিতে সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার সরাসরি বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও পুরো বোলিং ইউনিটকে অভিযুক্ত করেছেন।

গত শুক্রবার এক দীর্ঘ সংবাদ সম্মেলনে উসমান খাজার আত্মজীবনীর দাবিগুলোকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু ব্যানক্রফটের মতে, দক্ষিণ আফ্রিকায় সেই সফরে বলে শিরীষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহারের বিষয়টি তারা সবাই পুরোপুরি জানতেন। তাছাড়া কামিন্সের সেই অস্বীকার তার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার শেষ সীমা বা ‘ফাইনাল স্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন বেনক্রফট।

আরও পড়ুন

লুকোচুরির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘স্বাধীন ফোরাম’ গঠন

১৮ নভেম্বর ২০২৬

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বলের এক পাশ অমসৃণ করে রিভার্স সুইং আদায়ের জন্য শিরীষ কাগজ ব্যবহার করতে গিয়ে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যানক্রফটও সব দায় কাঁধে তুলে নিয়েছিলেন। ওই ঘটনায় স্মিথ ও ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হন।

নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ-ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও বেনক্রফটের আর ফেরা হয়নি। আজ বুধবার প্রকাশিত বিবৃতিতে ব্যানক্রফট দাবি করেন, বল বিকৃতির এই প্রক্রিয়ায় কেবল তারা তিনজন নন, বরং পুরো দলই জড়িত ছিল। তিনি বলেন, ‘বিষয়টি কেবল আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না... পুরো দলই এটি জানত। আমার স্পষ্ট মনে আছে, সেই কক্ষে উপস্থিত অনেকেই তখন এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছিলেন।’

আরও পড়ুন

২০২৭ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি

১৮ নভেম্বর ২০২৬

বেনক্রফটের মতে, তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারই প্রথম শিরীষ কাগজ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। এতে সবাই সায় দেন। কিন্তু ধরা পড়ার পর দোষ চাপানো হয় তিনজনের ওপর। এর আগে একই কথা বলেছিলেন ডেভিড ওয়ার্নারও। তবে কামিন্সের সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে মুখ খোলার কারণ হিসেবে বেনক্রফট বলেন, ‘কামিন্সের ওই সংবাদ সম্মেলন আমাকে ক্ষুব্ধ, প্রতারিত এবং নিঃসঙ্গ বোধ করিয়েছে।’

শুধু তা-ই নয়, বলের রিভার্স সুইং নিয়ে দলের বোলারদের সঙ্গে তার সরাসরি আলোচনা হতো বলেও দাবি করেছেন ব্যানক্রফট। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বলের মুভমেন্ট ও রিভার্স সুইং নিয়ে তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং মিচেল মার্শের সঙ্গে কথা বলতেন। এমনকি তৎকালীন উইকেটরক্ষক টিম পেইনের সঙ্গেও বলের গতিপ্রকৃতি নিয়ে তার আলোচনা হতো।

আরও পড়ুন

৬ ক্যাচ নেওয়া লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

১৮ নভেম্বর ২০২৬

এই ক্রিকেটারের মতে, মাঠে বল বিকৃতির কাজটি গোপনে নয়, বরং এর পেছনে সতীর্থদের প্রত্যক্ষ উৎসাহ ছিল। তিনি জানান, ম্যাচে ‘প্রায় প্রতি ওভারেই’ তিনি শিরীষ কাগজ ব্যবহার করতেন। সতীর্থরা তার এই কাজের প্রশংসা করে বলতেন, ‘দারুণ কাজ করছ ব্যাং (ব্যানক্রফটের ডাকনাম), চালিয়ে যাও’! কেউ কেউ বলতেন, ‘সাবধানে থেকো।’ আর তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ তাকে বলেছিলেন, ‘আমি এসবের কিছুই জানি না।’

এর আগে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা সামাল দিতে বুধবারই একটি ‘স্বাধীন সত্য ও সমঝোতা ফোরাম’ গঠনের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু বোর্ডের সেই ঘোষণার পরপরই ব্যানক্রফটের এই বিস্ফোরক বিবৃতি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ড্রেসিংরুমের ফাটলকে আরও প্রকাশ্যে নিয়ে এল।

বল টেম্পারিংক্যামেরন বেনক্রফট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি