Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দেখে নিন

২০২৭ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৫:০৬
শেয়ার করুন:
২০২৭ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি

কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ সালের ব্যস্ততম আন্তর্জাতিক সূচি শেষ করেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে এই বিশাল জয় আলবিসেলেস্তেদের নতুন বছরের প্রস্তুতির পালে হাওয়া দিয়েছে। কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি নবায়ন করেছেন। তবে ২০২৭ সালে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিংবদন্তি লিওনেল মেসিকে ছাড়া নিজেদের মান ধরে রাখা এবং নতুন সূচির সঙ্গে মানিয়ে নেওয়া।

আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, ২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হতে পারে। কনমেবল আগামী বছরের জুন অথবা সেপ্টেম্বর থেকে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর কথা বিবেচনা করছে। ইতিমধ্যে ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবলের চারটি ফিফা উইন্ডো চূড়ান্ত করা হয়েছে:

আরও পড়ুন

বছরটা কেমন কাটল আর্জেন্টিনার?

১৮ নভেম্বর ২০২৬

প্রথম উইন্ডো: ২২ থেকে ৩০ মার্চ (সর্বোচ্চ ২টি ম্যাচ)

দ্বিতীয় উইন্ডো: ৭ থেকে ১৫ জুন (সর্বোচ্চ ২টি ম্যাচ)

তৃতীয় উইন্ডো: ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর (১৬ দিনে সর্বোচ্চ ৪টি ম্যাচ)

চতুর্থ উইন্ডো: ৮ থেকে ১৬ নভেম্বর (সর্বোচ্চ ২টি ম্যাচ)

২০৩০ বিশ্বকাপের ছয় আয়োজক দেশের একটি হওয়ায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবুও দক্ষিণ আমেরিকার এই তিন দেশ বাছাইপর্বে অংশ নেবে বলে নিশ্চিত করেছেন প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হ্যারিসন। মূলত ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ভবিষ্যতের একটি বিশেষ টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করার লক্ষ্যেই তারা বাছাইপর্বের ম্যাচগুলো খেলবে।

আরও পড়ুন

ব্রাজিলের পর আর্জেন্টিনাও মাতল ‘সেভেন আপ’ উৎসবে

১৮ নভেম্বর ২০২৬

এদিকে ২০২৭ সালের মার্চে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে, যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। গুঞ্জন রয়েছে, মার্চে এশিয়া সফরে যেতে পারে স্কালোনির দল কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ‘সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস’ ম্যাচও আয়োজিত হতে পারে।

অন্যদিকে, স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নের মধ্যকার এই মর্যাদাপূর্ণ লড়াইটি চলতি বছরের মার্চে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রথমে তা স্থগিত ও পরবর্তীতে বাতিল হয়ে যায়। ২০২৭ সালে ম্যাচটি আয়োজনের আলোচনা থাকলেও স্পেনের ব্যস্ত সূচি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ আগামী মার্চে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ব্যস্ত থাকবে স্প্যানিশরা।

২০২৬ সালে মোট ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে রানার্সআপ হয়েছিল। বিশ্বকাপের পর ঘরের মাঠে বলিভিয়াকে ৪-০, বুরকিনা ফাসোকে ৭-০ এবং এল মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারায় তারা—যে ম্যাচটির মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে বিদায় নেন লিওনেল মেসি। এবার মেসিবিহীন নতুন অধ্যায়ে ২০২৮ সালের কোপা আমেরিকাকে সামনে রেখে আগামী বছর থেকেই নিজেদের গুছিয়ে নেওয়ার মিশনে নামবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচিআর্জেন্টিনালিওনেল স্কালোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি