মর্নিং স্টার

ইউএস ওপেনে নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে ইতালির লরেঞ্জো সোনেগোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ। প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন ম্যাচে ৬-৪, ৩-৬, ৬-৭ (৭-৯), ৭-৫, ৬-৪ গেমে জয় পান টুর্নামেন্টের শীর্ষ বাছাই জভেরেভ। তৃতীয় সেট হেরে বড় চাপে পড়লেও চতুর্থ সেটে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্ত থেকে দুর্দান্তভাবে ফিরে আসেন তিনি। শেষ পর্যন্ত মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন জার্মান তারকা। এই জয়ে গ্র্যান্ড স্লামে নিজের ১০০তম ম্যাচ জয়ের মাইলফলকও স্পর্শ করেছেন জভেরেভ।





