Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

বাংলাদেশের সামনে মালয়েশিয়া

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২
বাংলাদেশের সামনে মালয়েশিয়া

গ্রাফিকস: আগামীর সময়

ফুটবলে শুক্রবার বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে মালয়েশিয়া। তিন দিন পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। মঙ্গলবার এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের জন্য নামবে বাংলাদেশ। 

জাপানে বৃষ্টির কোনো কূলকিনারা নেই। তাই যেখানে যাবেন, সদর দরজার বাইরেই পেয়ে যাবেন একগুচ্ছ ছাতা। জলরঙা, বড় হাতলের ছাতাগুলো এ দেশের ট্রেডমার্ক। আবার এখানে একজনের ছাতা আরেকজনের না বলে নিয়ে যাওয়াটাও বলতে গেলে নিয়মের মধ্যেই পড়ে। এ নিয়ে কারও কোনো অভিযোগ-অনুযোগ নেই। তো, সেই ছাতা নিয়ে নাগোয়ার বৃষ্টিভেজা সকালটা উপভোগ করেছে এশিয়ান গেমসে স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে জাপানের ঝকঝকে রাজপথে সেই ট্রেডমার্ক ছাতা নিয়ে হাঁটতে বের হয়েছিলেন ক্রিকেটাররা।

দুই ভাগে জাপানের নাগোয়া পৌঁছেছে ক্রিকেট দল। আট ক্রিকেটারকে আসতে হয়েছে ওসাকা হয়ে। বাকিরা এসেছেন সরাসরি। গতকাল দলের কোনো অনুশীলন রাখা হয়নি। থাকলেও সেটা করার সুযোগ পেতেন বলে মনে হয় না। কোয়ার্টার ফাইনালের মূল লড়াই শুরুর আগে চলছে প্রিলিমিনারি রাউন্ডের খেলা। শনিবার বৃষ্টির কারণে হয়নি কোনো ম্যাচ।

তবে ফরম্যাট অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে মালয়েশিয়া। প্রিলিমিনারি রাউন্ডের বি গ্রুপে মালয়েশিয়া সেরা হয়েছে। অন্যদিকে বি গ্রুপে দ্বিতীয় হয়েছে হংকং চায়না। যাদের খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টারের বাধা পেরোলে বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ হওয়ার জোর সম্ভাবনা শ্রীলঙ্কার।

ওসাকা থেকে আসা আট ক্রিকেটার নাগোয়া পোর্টে গেমসের জন্য নির্মিত ভ্রাম্যমাণ কনটেইনার হোটেলে এসেছিলেন অ্যাক্রেডিটেশন কার্ড সচল করতে ও রাতের খাবার খেতে। খাওয়া শেষেই তারা চলে যান সাকায়ে অঞ্চলের টিম হোটেলে।

দলের ম্যানেজার নাফিস ইকবাল আজ রবিবার সকালে নির্ধারিত অনুশীলন করা নিয়ে আছেন দুশ্চিন্তায়। বৃষ্টির বাগড়ায় সকালে করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গাউন্ডে অনুশীলনের সুযোগ না পাওয়ার সম্ভাবনার কথা বলেছেন তিনি, ‘আমাদের কোনো অনুশীলন সেশন ছিল না (গতকাল)। দলের সবাই সুস্থ আছে। তবে আগামীকাল (আজ) সকালে আমাদের অনুশীলন আছে। আয়োজকরা জানিয়েছেন, বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় সেটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কখন তারা সুযোগ দেবে, সেটি রাতে জানাবে বলেছে।’

কোয়ার্টার ফাইনালের আগে নবনির্মিত মাঠ, উইকেট আর জাপানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুদিন সময় পাচ্ছে বাংলাদেশ। তবে নাগোয়ায় সকাল থেকে যেভাবে মুখ গোমরা করে রেখেছে আকাশ, ক্ষণে ক্ষণে ঝরছে বৃষ্টি, তাতে জাপান সফরটা বৃষ্টি আর জাপানের সৌন্দর্য উপভোগেই কাটাতে হতে পারে লিটন, রিশাদদের।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস