মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্রাভিস হেড। আগের ম্যাচে মাত্র ৪ রানে থেমে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার এবার খেলেছেন ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। শুরু থেকেই আগ্রাসী ছিলেন হেড। ব্র্যাড ইভান্সকে প্রথম
বলেই চার মেরে রানের খাতা খোলেন তিনি। ৩২ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির পথে আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। হেডের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ২০তম শতক। তার ব্যাটে ভর করে ৩৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।



