Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২২:১০
শেয়ার করুন:
জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

সংগৃহীত ছবি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি মহিলা এ দল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা, কৌশল ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে বিজয় নিশ্চিত করেন বাহিনীর নারী খেলোয়াড়রা।

এ গৌরবময় অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিজয় বাহিনীর খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আনসার ও ভিডিপির নারী ও পুরুষ দলগুলো দক্ষতা, নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। নারী বিভাগে আনসার ও ভিডিপি মহিলা এ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করে।

পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে আনসার ও ভিডিপির দলগুলো। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি বি দল চতুর্থ স্থান অর্জন করে এবং পুরুষ এ দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যা বাহিনীর খেলোয়াড়দের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ক্রীড়া উৎকর্ষ সাধনে ধারাবাহিক প্রচেষ্টা ও অগ্রযাত্রার প্রতিফলন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও অর্জন জাতীয় পর্যায়ে বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করছে।

আনসার ও ভিডিপিনারী ভলিবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি