এভার আর অসহায় নতি স্বীকার
নয়, সব দিক থেকে এগিয়ে থাকা ভারতের মেয়েদের চোখে চোখ রেখে লড়াই করল স্বাগতিক বাংলাদেশ।
শুরুর ১০ মিনিটে লড়াই হলো সমানে সমান। তারপরও ঘরের মাঠে শিরোপা জেতা হয়নি। বেগম খালেদা
জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশের মেয়েরা শক্তিশালী ভারতের কাছে ২৮-১৬
ব্যবধানে হেরেছে।
২৬ বছর দেশের মাটিতে সিনিয়র
পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। চার দলের
আসরে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ছিল নেপাল। ২০১৯ এসএ গেমসে যাদের কাছে হেরে ব্রোঞ্জে
সন্তুষ্ট থাকতে হয়ে...