Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শুরুর সুবাস

৭ স্থপতি

ভাসানী স্পষ্ট ভাষায় বলেছিলেন, আসসালামু অালাইকুম

agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:০৪
ভাসানী স্পষ্ট ভাষায় বলেছিলেন, আসসালামু অালাইকুম

আবদুল হামিদ খান ভাসানী (১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬)

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবসময় শোষিতের পক্ষে ছিলেন বলেই মানুষ আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা হিসেবে চেনে। ১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক রাজনৈতিক সফরে ময়মনসিংহ এলে তার বক্তব্য শুনে অনুপ্রাণিত ভাসানী কংগ্রেসে যোগ দেন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ভোগ করেন ১০ মাস কারাদণ্ড। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করতে আত্মনিয়োগ করেন।

তখন থেকেই জমিদার ও মহাজনদের শোষণের প্রতিবাদে কৃষকদের সংগঠিত করে একের পর এক কৃষক আন্দোলন করেছেন। সরকার তার তৎপরতা বন্ধ করতে বৃহত্তর ময়মনসিংহ থেকে বহিষ্কার করলে আসামে চলে যান। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করার সুবাদে সবাই তাকে ভাসানচরের মওলানা বলে আখ্যায়িত করতে থাকে। এটাই বিবর্তিত হতে হতে পরে ‘ভাসানী’ নামে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

মুসলিম লীগের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় ক্ষমতাসীন দল তার ওপর অখুশি হয়। নির্বাচনে ত্রুটি ছিল– এ অজুহাতে তাকে নানাভাবে হয়রানি করতে থাকে

১৯৩৭ সালের সাধারণ নির্বাচনে মওলানা ভাসানী আসাম প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। একই বছর কংগ্রেস ত্যাগ করে যোগ দেন মুসলিম লীগে। ১৯৪০ থেকে তিনি ছিলেন আসাম প্রাদেশিক মুসলিম লীগ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি। সভাপতি নির্বাচিত হন ১৯৪৪ সালে। এ সময়ে আসামে বাঙাল খেদাও আন্দোলন তীব্র হলে এর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন।

১৯৪৮ সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। মুসলিম লীগ দলের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় মুসলিম লীগের ক্ষমতাসীন সদস্যরা মওলানা ভাসানীর ওপর অখুশি হয় এবং তার নির্বাচনে ত্রুটি ছিল– এ অজুহাত দেখিয়ে আদালতে মামলা ও তাকে নানাভাবে হয়রানি করতে থাকে। পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশবলে তার নির্বাচন বাতিল করেন।

মুসলিম লীগের জনবিরোধী কার্যকলাপের ফলে মওলানা ভাসানী ১৯৪৯ সালের ২৩-২৪ জুন ঢাকার টিকাটুলীতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। ২৩ জুন অনুষ্ঠিত হয় ওই কর্মী সম্মেলনে  পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হন। ১৯৫৪ সালের ঐতিহাসিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয়ে অনন্য ভূমিকা রাখেন তিনি।

১৯৫৭ সালে কাগমারি সম্মেলনে তিনি পশ্চিম পাকিস্তানি শাসকদের স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘আসসালামু আলাইকুম।’ এটি ছিল স্বাধীনতার এক পরোক্ষ আগাম ঘোষণা। একই বছর মতাদর্শিক বিরোধে জেরে ভাসানী আওয়ামী লীগ থেকে বেরিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ন্যাপের আদর্শ ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা ও পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। ১৯৫৮ সালে সামরিক শাসন জারি হলে ভাসানী বন্দি থাকেন চার বছর। তার নেতৃত্বে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনের পতন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ত্বরান্বিত হয়। এ সময় টাইম ম্যাগাজিন তাকে প্রফেট অব ভায়োলেন্স আখ্যা দেয়।

সত্তর সালের নির্বাচনে দলীয় মতের বিরুদ্ধে গিয়ে তিনি নির্বাচন বর্জন করেন এবং নির্বাচনে দুটি ছাড়া সব আসনে আওয়ামী লীগ বিজয়ী হলে শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভাসানী প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন তিনি। স্বাধীনতার পর দেশে ফিরে রাজনীতিতে আত্মনিয়োগ করেন। জীবনের শেষপ্রান্তে এসে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে নেতৃত্ব দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভাসানী।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর তার জীবনাবসান ঘটে।

রাজনীতিজমিদারকৃষকশোষণশুরুর সুবাস
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise