Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশেষ লেখা

লোকায়েত বাংলা

খুলনার পালকির গান

জায়েদুল আলম
জায়েদুল আলম
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫১
শেয়ার করুন:
খুলনার পালকির গান

সুপ্রাচীনকাল থেকেই গ্রামবাংলায় প্রচলন ছিল পালকির। বাংলাদেশ জুড়েই ছিল পালকির ব্যবহার। জমিদারদের আট বেহারা বা ষোল বেহারায় পালকি এখন অতীত হয়ে গেছে। কোথাও যাওয়ার প্রয়োজন হলে পালকিই ছিল অন্যতম প্রধান বাহন। বিয়ে-শাদিতে পালকি না হলে বিয়ের আমেজই পাওয়া যেত না। পালকির জন্য অশনিসংকেত হয়ে এলো যান্ত্রিক যান এবং অন্যান্য বিকল্প বাহন। যান্ত্রিক যানের ব্যবহার যত বাড়তে লাগল, পালকির সুসময় তত নাগালের বাইরে যেতে লাগল। কোথাও কোথাও পালকির ব্যবহার থাকলেও তা সীমিত।

পালকি শব্দের অর্থ মনুষ্যবাহিত যান বা শিবিকা বা ডুলি। আর কাহার শব্দের অর্থ পালকি বাহক বা বেহারা। কাহার একটি হিন্দি শব্দ। বিয়ের পর নতুন বর ও বধূকে কাহাররা পালকিতে বহন করে নিয়ে যাওয়ার সময় পথে যারা গান গায় তাদের সরকার ডাকা হয়। পালকির গানে বিশেষ করে বিয়েতে যে গান গাওয়া হয় তাতে বর আগমনের বরের চিত্তের অবস্থা প্রকাশিত হয় এবং কন্যা বিদায় একটি দুঃখ-ভারাক্রান্ত আকুতি ধ্বনিত হয়। পালকির গান দ্রুত লয়ের এবং তালপ্রধান। কোনো বাদ্যযন্ত্র ব্যবহার হয় না, বাহকের ভর সামলানো লাঠির আঘাতে তাল রক্ষা করা হয়। পালকির গানে একদিকে যেমন বিষয়বস্তু বর্ণনা করা হয়, অন্যদিকে এখানে নাটকীয় অভিব্যক্তিও প্রকাশিত হয় গায়কের আবেগ এবং গতি ছন্দে। নগরায়ণের ফলে পালকি আজ জাদুঘরে আশ্রয়ী হতে চলেছে। বাহকরা পেশা পরির্বতন করতে বাধ্য হয়েছেন। পালকির গান লোকসংস্কৃতির এই আঙ্গিক লুপ্ত হতে চলেছে। 

অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ আবু তালিব খুলনা জেলার পালকির গান সম্পর্কে বলেছেন, ‘পালকির গান-পালকি বাহকের গান নয়; সে গান হলো বাঙালি সমাজজীবনের গান। তার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি সমাজের সুখ-দুঃখের কত না কাহিনি।’

কাহাররা বর ও কনেকে নিয়ে যাওয়ার সময় পথে যে গান গায় তার একটি খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে সংগৃহীত হয়েছে। এ গানে আছে—

‘শোন নলীতে সখী/আরে ও প্রাণের মাধব যায় না ছেড়ে,/মাধব মাধব বলে ওরে মাধব অন্তর উঠিলে জ্বলে’। আরেকটি গানে পাওয়া যায়—

‘আরে ও নলীতে সখী/আরে ও প্রাণের মাধব যায় না ছেড়ে।/মাধব যদি আমার হতো/মাধব যাবার ব্যালায় বলে যেত, আরে ও মাধব অন্তর উঠিল জ্বলে।/শোন নলীতে সখী/ আরেও প্রাণের মাধব যায় না ছেড়ে।/দোপ কাপড়ে কালির ফুটো/ওরে মাধব যাবে যৌবন রবে খোঁটা।/ আরে ও নলীতে সখী/আরে ও প্রাণের মাধব যায় না ছেড়ে/নারীর যৌবনে তামা-কাঁসা/আরে মাধব যে সেই করে আশা/আরে ও নলীতে সখী/আরে ও প্রাণের মাধব যায় না ছেড়ে।’

খুলনা জেলার আরেকটি পালকি গানে কন্যা বিদায়ের ক্ষণটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। গানটি হলো:/‘আরে ওরে অমেলা সুন্দরী/ওঠে চলে যায় দেশে।/হাতের পাতের খাইয়ে অমেলা/মানুষ করলাম তোরে।/আর কতদিন থাকপা অমেলা/মা-বাপেরো ঘরে।/তখন কান্দিতে লাগল অমেলা/ কইতে লাগিল/কত টাকা পাইয়ে বাপজান/অমেলারে খাইলে বেচে/টাকা লইনি কড়ি লইনি/মাজান শুধুই মুখের বাণী/তখন কান্দে ওরে অমেলা/মায়ের গুলা ধরে/আর কেন্দো না অমেলা/কইয়ে বুঝাই তোরে/তারায় করে ঝিঁকির মিকির চাঁদে আলো করে।’

কাহাররা বর-কনেকে পালকিতে নিয়ে পথে গান গেয়ে বরের গ্রামে প্রবেশ করে। গ্রামে বরের অনেক আত্মীয়স্বজন থাকে। তখন তারা আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি গিয়ে উঠোনের ওপর পালকিতে বর-কনেকে নিয়ে গান গায়। আত্মীয়স্বজন কাহারদের টাকা বা পিতলের কলসি বা কাঁসার থালা-বাটি উপহার দেয়। একসময় খুলনা জেলার বিভিন্ন হাট-বাজারে কাহাররা ঘর ভাড়া করে থাকত। বিয়ে উপলক্ষে তাদের বায়না দিয়ে আনা হতো। আবার খুলনা জেলার অনেক স্থানে কাহারদের স্থায়ীভাবে বসবাস ছিল। তবে এখন তারা এ পেশার সঙ্গে জড়িত নেই। পালকির প্রচলন আজ প্রায় হারিয়ে গেছে। সে সঙ্গে পালকির গানও বিলুপ্ত হতে চলেছে, তবে তা সংরক্ষণ ও সংগ্রহ একান্ত জরুরি। 

লেখক : শিক্ষাবিদ ও গবেষক

খুলনাপালকির গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ