১৬০ মিলিয়ন ফলোয়ারের শীর্ষে খাবি লেম

সংগৃহীত ছবি
ভাইরাল ট্রেন্ড, ড্যান্স আর মজার সব ভিডিওর মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র এখন টিকটক। ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, অনুসারী সংখ্যার ভিত্তিতে টিকটকের শীর্ষ ১০ জন কন্টেন্ট ক্রিয়েটরের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত কয়েক বছরের নানা চড়াই-উতরাই ও নিষেধাজ্ঞা সত্ত্বেও এই তারকারা তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
বর্তমান TikTok প্ল্যাটফর্মে খাবি লেম বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক। তার অ্যাকাউন্টে প্রায় ১৬০ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। খবি লেমের ভিডিওগুলি সহজ, মজার এবং ভাষাহীন হওয়ায় বিশ্বের নানা দেশের দর্শকরা তাকে সমানভাবে ভালোবাসে।
তার ভিডিওগুলো মূলত দৈনন্দিন জীবন এবং ছোট ছোট ঘটনাকে অভিনব ও কমেডি আঙ্গিকে উপস্থাপন করে, যা তাকে আন্তর্জাতিকভাবে বিশাল জনপ্রিয়তা এনে দিয়েছে।
তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন MrBeast, যিনি মূলত ইউটিউব থেকে খ্যাতি অর্জন করেছেন এবং টিকটকেও বিশাল ফলোয়ারশিপ গড়ে তুলেছেন।
তার অ্যাকাউন্টে প্রায় ১২৫ মিলিয়নের মতো অনুসারী রয়েছে। MrBeast তার চ্যালেঞ্জমূলক, দান-উদ্যোগপূর্ণ এবং বড় পরিসরের ভিডিওর মাধ্যমে কোটি মানুষের মন জয় করেছেন।
এই জনপ্রিয় টিকটকাররা কেবল ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করছেন না, বরং ব্র্যান্ড মার্কেটিং, ডিজিটাল বিনোদন এবং সোশ্যাল মিডিয়ার অর্থনৈতিক মূল্য নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তারা বিশ্বব্যাপী ট্রেন্ডের ওপর প্রভাব ফেলছেন এবং সোশ্যাল মিডিয়াকে এক নতুন দিগন্তে পরিচালিত করছেন, যেখানে খবর, বিনোদন এবং ব্যবসা একসাথে মিশে যাচ্ছে।



