Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন

যুগ্মসচিব প্রত্যাহার, বুয়েট শিক্ষকের কী হবে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২০:১৩
যুগ্মসচিব প্রত্যাহার, বুয়েট শিক্ষকের কী হবে?

নুরজাহান বেগমের মরদেহ (বাঁয়ে), বুয়েট শিক্ষক আশিকুর রহমান (ডানে)।

রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসায় নুরজাহান বেগম (৭৫) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। পরে তার সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে আসলে পরিণত হয় ‘টক অব দ্য কান্ট্রিতে’।

এরপরই আজ বুধবার নুরজাহান বেগমের বড় ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলাবন্দর কর্তৃপক্ষ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।  

এদিকে, নুরজাহান বেগমের এক ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে আরেক ছেলে বুয়েট শিক্ষক আশিকুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। মুফতি সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘মায়ের প্রতি অবহেলায় যুগ্মসচিব শাস্তি পেলেন, বুয়েটের শিক্ষক কেন শাস্তির আওতায় আসেন নাই? বুয়েট স্বায়ত্তশাসিত বলে?’

আরও পড়ুন

মায়ের প্রতি অবহেলা, সেই যুগ্মসচিবকে স্ট্যান্ড রিলিজ

০৩ জুন ২০২৬

একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মনির হোসেন নামের আরেকজন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শুধু এক ছেলের বিরুদ্ধে ব্যবস্থা যথেষ্ট নয়। ওই নারীর প্রত্যেক সন্তানকে তাদের পদ থেকে অপসারণ করতে হবে। এটা শিক্ষনীয় হয়ে থাকবে সমাজে।’

এদিকে, নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ওই নারীর সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে দায়ের করেন রিটটি। আগামী ৭ জুন হবে রিটের শুনানি।

এর আগে গত ১ জুন রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পল্লবী ৬ নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের একটি বহুতল ভবনের চতুর্থ তলার ওই ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, মেয়ের ফ্ল্যাটে থাকতেন নুরজাহান বেগম। তার স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি প্রায় পাঁচ বছর আগে মারা যান। নিহতের দুই ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং পরিবারসহ আলাদা থাকেন তারা।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়, যেখানে বৃদ্ধার মৃত্যুর আগে দীর্ঘদিন নিঃসঙ্গ অবস্থায় থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।


যুগ্ম সচিববুয়েট শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে