সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়েছে।’ডিবির এ কর্মকর্তা জানান, রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্...