আসিফের দুর্নীতির এক টাকাও ব্যাংকে নেই, দাবি সাবেক এনসিপি নেতার
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি থেকে (এনসিপি) স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দাবি করেছেন আসিফ মাহমুদের কাছে দুর্নীতির এক টাকাও নেই। এছাড়াও ব্যাংক হিসাব জব্দের ঘটনাও আসিফ নিজেই ঘটিয়েছেন বলে জানিয়েছেন।
মুনতাসির বলছেন, আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করা হইছে, এটা একটা ফাজলামু। আসিফ নিজেই এটা করাইতেছে, ওর দুর্নীতির ১ টাকাও ব্যাংকে নাই৷ সবাইকে ফাঁকি দিতে পারলেও আমি জায়গামতো ধরবো।
এক ফেসবুক পোস্টে এসব বললেন এনসিপির এই নেতা।
এর আগে সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বলেছিলেন, বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন।




